সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে নির্দিষ্ট আয়ের লোকেরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। ফলে নির্দিষ্ট আয়ের লোকদের প্রকৃত আয় কমে যায় এবং তারা আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। তারা তাদের আয় দ্বারা পূর্বাপেক্ষা কম দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে। ফলে তাদের জীবনযাত্রার মান হ্রাস পায়। এভাবেই সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির বিরূপ প্রভাব পড়ে।
HSC Economics 2nd Paper Chapter 6 : অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 6 : অর্থায়ন · সৃজনশীল
সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর