বিশেষায়িত ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর: দেশের অর্থনীতিতে বিশেষ কোনো খাতের (যেমন- কৃষি, শিল্প বা সমবায়) সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, তাকে বিশেষায়িত ব্যাংক বলে। এ ধরনের ব্যাংক সাধারণত সাধারণ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নির্দিষ্ট খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ- কৃষি খাতের উন্নয়নের জন্য 'বাংলাদেশ কৃষি ব্যাংক' এবং শিল্প খাতের জন্য 'বাংলাদেশ শিল্প ব্যাংক' ইত্যাদি হলো বিশেষায়িত ব্যাংক।
HSC Economics 2nd Paper Chapter 6 : অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 6 : অর্থায়ন · সৃজনশীল
বিশেষায়িত ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর