জোবেদা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেনি কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জামানত দেওয়ার মতো জমি বা সম্পদ না থাকায় জোবেদা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেনি। জোবেদা একজন গরিব গৃহিণী। স্বামীর আয়ে ঠিকমত সংসার চলে না। তাই সে আশা থেকে ৫০০ টাকা ঋণ নিয়ে বাড়িতে মুদির দোকান দেয়। এরপর সে এনজিওকে অতিরিক্ত সুদ দিবে না ভেবে ব্যাংক ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করে কিন্তু সে তা পারছিল না। এটি আমাদের দেশের বড় একটি সমস্যা। ব্যাংক সহজশর্তে ঋণ প্রদান করে খুবই কম। তাছাড়া ব্যাংকে ঋণ নিতে হলে বিশেষ কোনো স্থাবর সম্পত্তি জামানত হিসেবে রাখতে হয়। সে সম্পত্তি ঋণ খেলাপি হলে বিক্রয়ের মাধ্যমে ঋণে অর্থ ব্যাংক উদ্ধার করে। এ উদ্দীপকের ক্ষেত্রে জোবেদা বেগম গরিব হওয়া সত্ত্বেও সে ঋণ নেওয়ার জামানত দেওয়ার মতো সম্পদ ছিল না। আর ব্যাংক জামানতবিহীন কাউকে ঋণ প্রদান করে না। এ কারণেই জোবেদা ঋণ নিতে পারে না। শুধু জোবেদা না তার মতো আরও অনেক মানুষ আমাদের দেশে রয়েছে যারা এমন বঞ্চিত হয়। বাংলাদেশে এখনও অসংখ্য মানুষ আছে যারা অল্প কিছু মূলধন পেলে অনেক উন্নতি করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিশেষ দৃষ্টি জ্ঞাপন করা উচিত বলে আমি মনে করি। জোবেদার মতো এমন দুস্থ মানুষগুলোর জন্য সহজশর্তে ঋণের ব্যবস্থা করা। যাতে এমন মানুষগুলো তাদের ভাগ্যের উন্নতি করতে পারে এবং জাতীয় অর্থনীতিতে শামিল হতে পারে।
HSC Economics 2nd Paper Chapter 6 : অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 6 : অর্থায়ন · সৃজনশীল
জোবেদা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেনি কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর