চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতিটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো। বর্তমানে যোগানের তুলনায় চাহিদা বেশি হলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ১. সরকারি ব্যয় বৃদ্ধি: সরকারি ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু সে অনুপাতে স্বল্পকালে উৎপাদন বাড়ে না, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২. অর্থের যোগান বৃদ্ধি: অর্থের যোগান বাড়লে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। ৩. ব্যয়যোগ্য আয় বৃদ্ধি: দেশে জনগণের ব্যয়যোগ্য আয় বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে। ফলে দামস্তর ঊর্ধ্বমুখী হয়। ৪. জনসংখ্যা বৃদ্ধি: জনসংখ্যা বৃদ্ধির ফলে চাহিদা বৃদ্ধির দ্বারা দেশের দামস্তর বাড়ে তথা মুদ্রাস্ফীতি দেখা দেয়। উপর্যুক্ত কারণগুলো ছাড়াও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অন্যান্য কারণগুলো হলো ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ও উদার ঋণ নীতি ইত্যাদি।
HSC Economics 2nd Paper Chapter 7 : মুদ্রাস্ফীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 7 : মুদ্রাস্ফীতি · সৃজনশীল
চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
