শেয়ারFacebookWhatsApp

পশুসম্পদ কর্মকর্তার বর্ণিত ডিম ফুটানোর পদ্ধতিটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে পশুসম্পদ কর্মকর্তার বর্ণিত ডিম ফুটানোর পদ্ধতিটি হলো প্রাকৃতিক পদ্ধতি। নিম্নে ডিম ফুটানোর প্রাকৃতিক পদ্ধতিটি বর্ণনা করা হলো— সাধারণত নিষিক্ত ডিমের উপর যখন কোনো মুরগি তা দিয়ে ডিম ফোঁটায় তখন তাকে প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো বলা হয়ে থাকে। দেশি মুরগির ডিমে তা দেওয়ার প্রবণতা বেশি। দেশি মুরগি কিছুদিন ডিম পাড়ার পর যখন কুঁচে হয় তখনই ঐ সুস্থ ও সবল মুরগির নিচে পরিষ্কার ও নিষিক্ত মুরগির ডিম ১০ থেকে ১২টি অথবা হাঁসের পরিষ্কার ডিম ৭ থেকে ৮টি বসানো যেতে পারে। মুরগিকে খাবার খাইয়ে সন্ধ্যার পর তায়ে বসানো উচিত। ১টি ঝুড়িতে বা মাটির গামলা অথবা কাঠের বাক্সের মধ্যে খড়, বিচালি অথবা কাঠের গুঁড়া বা তুষ দিয়ে নীড় তৈরি করে দিলে মুরগি পরিচ্ছন্ন ও আরামদায়ক অবস্থায় ডিমে তা দিতে পারে। তা দিতে বসানোর পর দেখতে হবে সব ডিমগুলো মুরগির নিচে ঢাকা পড়েছে কি-না মুরগিকে তা দিতে বসানোর পর কখনো তাকে বিরক্ত করা যাবে না। মুরগির কাছাকাছি খাবার ও পানি রাখা প্রয়োজন। মুরগিকে তা দিতে বসানোর ২১ দিন পর ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়ে আসবে। গ্রামাঞ্চলে এ পদ্ধতির সাহায্যে হাঁস-মুরগির ডিম ফোটানো হয়ে থাকে।

HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল

পশুসম্পদ কর্মকর্তার বর্ণিত ডিম ফুটানোর পদ্ধতিটি বর্ণনা কর।

উদ্দীপক

পশুসম্পদ কর্মকর্তা আজিজুর রহমান এক প্রশিক্ষণ কর্মশালায় হাঁস- মুরগির বাচ্চা উৎপাদনের উপর আলোচনায় বলেন, “আমাদের দেশে গ্রামাঞ্চলে বিদ্যুৎ ও অন্যান্য সুবিধা না থাকায় প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফুটানো হয়।” এই পদ্ধতিতে ডিম ফুটানোর পদ্ধতিটি বর্ণনা করার পর তিনি ডিম নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো বিশদ ব্যাখ্যা করলেন।

উত্তর

ডিমকে প্রধানত দুই পদ্ধতিতে ফুটানো হয়। যথা- প্রাকৃতিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতি।

উত্তর

আলোর সামনে ডিম পরীক্ষা করাকে ডিম ক্যান্ডলিং বলে। ডিম বসানোর সপ্তম দিনে ডিমগুলোকে পরপর আলোর সামনে ধরলে ডিম উর্বর না অনুর্বর তা বোঝা যায়। উর্বর ডিমে সরিষার দানার মত ছোট কালো বস্তু অর্থাৎ ডিমের ভ্রূণ দেখা যায়। ভ্রূণ জীবিত থাকলে : দাগটিকে কেন্দ্র করে তা থেকে সরু সরু রক্তের নালীগুলো মাকড়সার জালের মতো বিস্তৃত থাকে এবং আলোর সামনে ডিমটি ধরলে তাপ পেয়ে ভ্রূণ নড়তে থাকে। কিন্তু কুসুমের উপর গোলাকার লাল সুতোর মতো দাগ দেখা না গেলে ও ভ্রূণ না নড়লে বুঝতে হবে ভ্রূণ মরে গেছে অর্থাৎ ডিমটি অনুর্বর।

উত্তর

উদ্দীপকে পশুসম্পদ কর্মকর্তার বর্ণিত ডিম ফুটানোর পদ্ধতিটি হলো প্রাকৃতিক পদ্ধতি। নিম্নে ডিম ফুটানোর প্রাকৃতিক পদ্ধতিটি বর্ণনা করা হলো— সাধারণত নিষিক্ত ডিমের উপর যখন কোনো মুরগি তা দিয়ে ডিম ফোঁটায় তখন তাকে প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো বলা হয়ে থাকে। দেশি মুরগির ডিমে তা দেওয়ার প্রবণতা বেশি। দেশি মুরগি কিছুদিন ডিম পাড়ার পর যখন কুঁচে হয় তখনই ঐ সুস্থ ও সবল মুরগির নিচে পরিষ্কার ও নিষিক্ত মুরগির ডিম ১০ থেকে ১২টি অথবা হাঁসের পরিষ্কার ডিম ৭ থেকে ৮টি বসানো যেতে পারে। মুরগিকে খাবার খাইয়ে সন্ধ্যার পর তায়ে বসানো উচিত। ১টি ঝুড়িতে বা মাটির গামলা অথবা কাঠের বাক্সের মধ্যে খড়, বিচালি অথবা কাঠের গুঁড়া বা তুষ দিয়ে নীড় তৈরি করে দিলে মুরগি পরিচ্ছন্ন ও আরামদায়ক অবস্থায় ডিমে তা দিতে পারে। তা দিতে বসানোর পর দেখতে হবে সব ডিমগুলো মুরগির নিচে ঢাকা পড়েছে কি-না মুরগিকে তা দিতে বসানোর পর কখনো তাকে বিরক্ত করা যাবে না। মুরগির কাছাকাছি খাবার ও পানি রাখা প্রয়োজন। মুরগিকে তা দিতে বসানোর ২১ দিন পর ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়ে আসবে। গ্রামাঞ্চলে এ পদ্ধতির সাহায্যে হাঁস-মুরগির ডিম ফোটানো হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে পশুসম্পদ কর্মকর্তা শেষে ডিম নির্বাচনের বিবেচ্য বিষয়গুলোর বিশদ ব্যাখ্যা করেন। স্বাস্থ্যবান বাচ্চা উৎপাদনের জন্য সুস্থ ডিম নির্বাচন করা প্রয়োজন। নিম্নে ডিম নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো বিশ্লেষণ করা হলো- ১. সুস্থ সবল মুরগির পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিষিক্ত বা উর্বর ডিম বাচ্চা ফুটানোর জন্য ব্যবহার করতে হয়। ২. উর্বর ডিমের জন্য সুস্থ, সবল, প্রজননক্ষম মোরগ-মুরগি একসাথে থাকতে হবে। ৩. মাঝারি আকৃতির মসৃণ এবং স্বাভাবিক ও মোটা খোসাযুক্ত ডিম বাছাই করতে হবে, নরম খোসাযুক্ত ডিম ফোটানোর অনুপযোক্ত । ৪. মুরগির হালকা জাতের জন্য ১০ : ১ এবং ভারী জাতের জন্য ৮ : ১ অনুপাতে মোরগ থাকতে হবে। ৫. অপরিষ্কার ডিম পানিতে ধোয়া যাবে না; পরিষ্কার কাপড় বা শিরিষ কাগজ দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। ৬. বাচ্চা ফুটানোর ডিমের ওজন মুরগি ও হাঁসের ক্ষেত্রে যথাক্রমে ৫০-৫৫ গ্রাম ও ৬০-৭০ গ্রাম হতে হবে। ৭. ফাটা কিংবা ভাঙা, বাঁকা, অমসৃণ, অসমান বা পাতলা খোসাযুক্ত ডিম থেকে বাচ্চা হয় না। ৮. ডিমের ভেতরের অংশ স্বচ্ছ এবং কুসুম মাঝখানে থাকলে সেই ডিম ফুটানোর জন্য উপযুক্ত। ৯. ফুটানোর ডিম গ্রীষ্মকালে ৩-৫ দিন এবং শীতকালে ৭-১০ দিনের বেশি জমা করে রাখা ঠিক নয়। বেশি দিন জমা রাখলে ডিমের বাচ্চা ফুটার ক্ষমতা নষ্ট হয়ে যায় । ১০. সুযোগ থাকলে বাতির আলোর সাহায্যে ডিমের ভ্রূণ দেখে নেওয়া যায়। ডিমের মধ্যে বুদবুদ, ডিমের কুসুম মাঝখানে না থাকলে, ডিমের মধ্যে মাংসের বা রক্তের দাগ থাকলে সে ডিম ফোটানোর জন্য নির্বাচন করা যাবে না।
HSCAgriculture 2nd PaperChapter 2 : পোল্ট্রি পালন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাজিদ কৃষি ডিপ্লোমা পাস করে নিজ বাড়িতে মাংস উৎপাদনের জন্য একটি খামার স্থাপনের পরিকল্পনা করে। কাজের দক্ষতা অর্জনের জন্য সে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ছোটো আকারের একটি পোল্ট্রি খামার শুরু করে এবং সফলতা অর্জন করে।
ব্রাহমা কী?
ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত খামার স্থাপনের সুবিধাসমূহ আলোচনা করো।
সাজিদ তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কীভাবে কাজে লাগিয়েছেন?- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।

ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্রাহমা কী?

ব্রাহমা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাঈদ ও সুমন দুই বন্ধু। সাঈদের হাঁস পালন পদ্ধতি হলো— রাতে হাঁসগুলো ঘরে থাকে এবং দিনের বেলায় ঘরের পাশে একটি পুকুরে সারাদিন বিচরণ করে। কিন্তু সুমন হাঁসগুলোকে সারাদিনের জন্য সকাল ১০টার দিকে ছেড়ে দেয় এবং রাতে ঘরে আবদ্ধ রাখে। সে হাঁসগুলোকে কোনো খাবার দেয় না ।

Rajshahi · 2017

ইনকিউবেটর কী ?
বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
সুমনের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
সাঈদ ও সুমন দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন পদ্ধতিটি বেশি উপযোগী ? মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইনকিউবেটর কী ?

ইনকিউবেটর কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মনি তার এক একর জমির পুকুরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি হাঁসের খামার গড়ে তোলে। কিছু দিন পর দেখল যে, ২/১টি হাঁসের নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছে এবং হাঁসগুলো আলো দেখে ভয় পাচ্ছে। সে দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রাণিসম্পদ কর্মকর্তা তার খামারে আদর্শ প্রতিপালন পদ্ধতি অনুসরণ করতে বলেন ।

Rajshahi · 2017

অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।
কবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।
মনির খামারে কোন রোগের প্রাদুর্ভাব ঘটেছে ? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা কর ।
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী মনি তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।

কবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।

অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সাজিদ তার পোল্ট্রি খামারকে লাভজনক করতে প্রশিক্ষণের জ্ঞান কীভাবে কাজে লাগিয়েছেন?-উদ্দীপকে উল্লিখিত খামার স্থাপনের সুবিধাসমূহ আলোচনা করো।ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে- ব্যাখ্যা করো।ব্রাহমা কী?সাঈদ ও সুমন দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন পদ্ধতিটি বেশি উপযোগী ? মূল্যায়ন কর ।সুমনের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।ইনকিউবেটর কী ?প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী মনি তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণমনির খামারে কোন রোগের প্রাদুর্ভাব ঘটেছে ? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা ককবুতর পালন সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর ।অধিক ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লিখ ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।