উদ্যোক্তা হিসেবে কামালের কাজটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে কামাল তার আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য পোল্ট্রি খামার স্থাপন করে। উদ্যোক্তা হিসেবে তার কাজটি যথার্থ। নিচে তা বর্ণনা করা হলো- বর্তমান বাংলাদেশে পোল্ট্রি পালন একটি লাভজনক ব্যবসা। কারণ, পোল্ট্রি থেকে প্রাপ্ত মাংস ও ডিম আমিষের একটা বড় উৎস আর আমাদের দেশে পোল্ট্রি ছাড়া আমিষের অন্যান্য উৎস খুবই কম। তাই আমিষের জন্য পোল্ট্রির চাহিদা অনেক বেশি। এছাড়া পোল্ট্রি খামারে খুব বেশি মূলধন না লাগায় সহজেই খামার দেওয়া যায়। তাই দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য পোল্ট্রি খামার করা খুবই সহজ। আবার, পোল্ট্রি খামারে অল্প সময়ে, স্বল্প মূলধনে অনেক বেশি লাভবান হওয়া যায়। এতে খামারিরা নিজেরাও স্বাবলম্বী হয় এবং দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয়। তাছাড়া বেকার সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। এক্ষেত্রে পোল্ট্রি খামার স্থাপন করে বেকার যুবকদের আয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। পরিশেষে বলা যায়, ব্যক্তিগত ও জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে কামালের পোল্ট্রি খামার স্থাপনের উদ্যোগটি খুব প্রশংসনীয়।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্যোক্তা হিসেবে কামালের কাজটি মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর