ডিম ফিউমিগেশনে নিচের কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়? [সরকারি বরিশাল কলেজ]
ক. অ্যালকোহল
খ. কপার সালফেট
গ. পটাশিয়াম পারম্যাঙ্গানেট
ঘ. সোডিয়াম ক্লোরাইড
উত্তর: পটাশিয়াম পারম্যাঙ্গানেট
ব্যাখ্যা: ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে এবং বসানো অবস্থায় রাসায়নিক পদ্ধতিতে ফিউমিগেশনের মাধমে ইনকিউবেটর, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ডিম জীবাণুমুক্ত করতে হয়। দুটো অবস্থায় ফিউমিগেশন করতে হয়, যথা- (i) ডিমশূন্য অবস্থায় ফিউমিগেশন: প্রতি ৯.৩ বর্গমিটার জায়গার জন্য ২০ গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ৪০ সি.সি. ফরমালিনের সাথে মিশিয়ে মাটি বা টিনের পাত্রে নিয়ে ইনকিউবেটরের ভেতর ছিটিয়ে দিতে হয়। (ii) ডিম ভর্তি অবস্থায় ফিউমিগেশন প্রতি ৯.৩ বর্গমিটার জায়গার জন্য ১৭.৫ গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ২৫ সি.সি. ফরমালিনের সাথে মিশিয়ে ইনকিউবেটরের ভেতরে ১৫-৩০ মিনিট পর্যন্ত রেখে দিতে হয়।
HSC Agriculture 2nd Paper Chapter 2 : পোল্ট্রি পালন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 2 : পোল্ট্রি পালন · MCQ