উদ্দীপকে উল্লিখিত ইসহাকের সফলতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ইসহাকের একটি দুগ্ধ খামার আছে। তিনি দুগ্ধবতী গাভির সঠিক যত্ন ও পরিচর্যার দিকে বিশেষ খেয়াল রাখেন। এ ছাড়াও তিনি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেন। ইসহাক নিম্নোক্ত উপায়ে দুগ্ধবতী গাভির যত্ন ও পরিচর্যা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করেন- প্রতিদিন ভোরে গাভির ঘরের মেঝে, দেয়াল ও নর্দমা ফিনাইল পানি দিয়ে ধুয়ে দেন। প্রতিটি গাভিকে নিয়মিত ব্যায়ামের জন্য হাঁটার ব্যবস্থা করেনা এবং দুগ্ধবতী গাভির খাদ্য খাওয়ানো, শরীর পরিষ্কার, দুধ দোহন প্রভৃতি কাজ যথাসময়ে করেন। গ্রীষ্মকালে কমপক্ষে দৈনিক দু'বার এবং শীতকালে একবার গাভিকে গোসল করান এবং ব্রাশ দিয়ে গাভির শরীর সকাল-বিকেল পরিষ্কার করে গা মুছে দেন। গাভির আরামদায়ক শয়নের জন্যে গোয়ালঘরের মেঝেতে শুকনো খড় বিছিয়ে দেন। প্রখর রৌদ্র বা বৃষ্টির সময় গাভিকে ঘরের বাইরে রাখা থেকে বিরত থাকেন। দুধ দোহনের পূর্বে ওলান, বাঁট ও গাভির পেছনের অংশ . পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেন এবং দোহনকারীর হাত জীবাণুমুক্ত করে দুধ দোহন করেন। দুগ্ধবতী গাভি গরম হলে কৃত্রিম প্রজননের ব্যবস্থা করেন। গাভির স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করে চিকিৎসা দিন। গাভির সংক্রামক রোগের প্রতিষেধক টিকা দেন। দুগ্ধবতী গাভিকে প্রতিদিন, দানাদার সুষম খাদ্য খাওয়ান এবং বাছুরকে নিয়মিত দুধ খাওয়ান, নয়তো পাভির ওলান প্রদাহ রোগ হতে পারে। গাভির গায়ের আটালি, ডাসা প্রজাতির পরজীবী বেছে ফেলে দেন। এছাড়াও খামারের বিভিন্ন ব্যবস্থাপনা তিনি সুষ্ঠুভাবে পালন করেন । পশুর সকল বিষয়ে যথাযথ নজর রাখেন, খামার নিয়মিত পরিষ্কার করেন। খামার থেকে আয় ও ব্যয়ের সঠিক হিসাব রাখেন। ফলে তিনি বাজারে চাহিদামত দুধ ও দুগ্ধজাত খাদ্য সরবরাহ করতে পারেন । ফলে, অর্থনৈতিক ভাবে লাভবান হন। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ইসহাক দুগ্ধবতী গাভির সঠিক পরিচর্যা ও যত্ন করেন এবং খামারের সকল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পালন করায় তিনি সফলতা লাভ করেন।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইসহাকের সফলতার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর