উদ্দীপকের গরুটির কোন রোগ হয়েছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লিখ।
উত্তর: উদ্দীপকে রহিমা বেগমের একটি গরু ইঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেহে কাপুনি উঠে ছটফট করতে থাকে। পরে মারা যায়। মারা যাওয়ার সময় নাক, মুখ ও মলদ্বার দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হয়। এসব লক্ষণের আলোকে বলা যায়, গরুটি তড়কা রোগে আক্রান্ত। নিম্নে তড়কা রোগের কারণ ও লক্ষণগুলো লিখা হলো- এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা তড়কা রোগ হয়। রোগের কারণ: ব্যাসিলাস এ্যান্ড্রাসিস (Bacillus anthracis) নামক ১. পশুর দেহের তাপমাত্রা ১০৬০-১০৭° ফারেনহাইট হয়ে থাকে। ২. পশুর দেহের পশম খাড়া হয়ে যায়, শরীর কাঁপতে থাকে। ৩. আক্রমণ মারাত্মক হলে মুখ, মলদ্বার, কান ও নাক দিয়ে রক্ত পড়ে। ৪. পশু ভীষণ উত্তেজিত হয় এবং পরে নিস্তেজ হয়ে শুয়ে পড়ে। ৫. রোগের তীব্রতা বাড়ার সাথে মল আলকাতরার মতো হয়ে যায়। ৬. অত্যধিক আক্রমণে পশু মাটিতে শুয়ে পড়ে ভীষণভাবে পা পেটের দিকে ছোড়াছুড়ি করতে থাকে। ৭. রোগের স্থায়িত্বকাল আধা ঘন্টা থেকে ৪৮ ঘণ্টা। এরপর শরীরে খিচুনি দিয়ে গরু মারা যায়।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের গরুটির কোন রোগ হয়েছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লিখ।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর