"বাণিজ্যিক ভিত্তিতে পাখিটি পালনের সম্ভাবনা উজ্জ্বল"-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত পাখিটি হচ্ছে কোয়েল। বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালনের সম্ভাবনা উজ্জ্বল। নিচে তা বিশ্লেষণ করা হলো- বাংলাদেশে কোয়েল পাখি পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কোয়েল আকারে ছোটো হওয়ায় কম জায়গায় বেশি সংখ্যক পাখি পালন করা যায়। এছাড়া এর জন্য নির্দিষ্ট আকারের ঘরের বাধ্যবাধকতা নেই। কোয়েল পালনে খরচ ও ঝুঁকি তুলনামূলকভাবে অন্যান্য পাখি পালনের চেয়ে কম। গরিব মানুষরাও বাড়িতে কোয়েল পালন করতে পারে। এমনকি শহরেও ঘরের বারান্দায় অনায়াসে খাঁচায় কোয়েল পালন করা যায়। কোয়েল কুঁচে হয়না বিধায় সারাবছরই ডিম দিতে পারে। কোয়েলের বাচ্চা ৬-৭ সপ্তাহে খাওয়ার উপযোগী হয় বা বিক্রির উপযোগী হয়ে যায়। আবার ৬-৭ সপ্তাহ বয়স হতে ডিম দেওয়া শুরু করে, ফলে দ্রুত লাভ পাওয়া সম্ভব। একটি সুস্থ ও সবল কোয়েল তার জীবনে (৪ বছর) অন্ততপক্ষে ৮০০-১২০০টি ডিম দিতে পারে। অর্থাৎ বছরে ২৫০-৩০০টি ডিম প্রদানে সক্ষম। কোয়েলের খাদ্য খরচও তুলনামূলক কম, কিন্তু ডিম উৎপাদন বেশি হয়। এমনকি কোয়েলের ডিম ও মাংস পুষ্টিকর হওয়ায় বাজারে এর চাহিদা বাড়ছে। কোয়েলের রোগবালাইও তুলনামূলক কম এবং পরিচর্যা সহজ হওয়ায় নতুন খামারিদের জন্য এটি লাভজনক একটি খামার ব্যবস্থা। অল্প পুঁজি ও স্বল্প সময়ে বেশি লাভের সম্ভাবনা থাকায় বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালন অত্যন্ত সম্ভাবনাময়। তাই বলা যায়, সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে বাণিজ্যিকভাবে কোয়েল পালন করে দেশের বেকারত্ব কমানো এবং অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
"বাণিজ্যিক ভিত্তিতে পাখিটি পালনের সম্ভাবনা উজ্জ্বল"-বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর