সফলভাবে ডিম ফুটানোর জন্য হামিদার ক্লাসে শেখা পদ্ধতিটি বিশ্লেষণ করো।
উত্তর: হামিদার ক্লাসে শেখা বিষয়টি হচ্ছে ইনকিউবেটরের সাহায্যে কৃত্রিম উপায়ে বাচ্চা ফুটানো। সফলভাবে ডিম ফুটানোর জন্য পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-ডিম থেকে বাচ্চা উৎপাদন প্রক্রিয়াকে ডিম ফোটানো বা হ্যাচিং বলে। পোল্ট্রি খামারে ডিম ফুটানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য কৃত্রিম পদ্ধতি সবচেয়ে আধুনিক ও উপযুক্ত। এ পদ্ধতিতে ইনকিউবেটর নামক যন্ত্র ব্যবহার করে ডিম ফোটানো হয় কৃত্রিম পদ্ধতিতে একসাথে অনেক ডিম ফুটানো যায়। ডিমে তা দেওয়ার সময় যেসব সংক্রামক ব্যাধি মুরগি হতে বাচ্চার মধ্যে বিস্তার লাভ করার আশঙ্কা থাকে তা এ পদ্ধতিতে প্রতিরোধ করা যায়। এ পদ্ধতিতে বছরের যেকোনো সময় ডিম ফুটানো যায়। এছাড়াও, এ পদ্ধতিতে সব ডিম ফুটে, কোনো ডিম নষ্ট হয় না। এমনকি ডিম ভাঙা ও বাচ্চা মরার আশঙ্কাও নেই। ফলে এই পদ্ধতিতে অল্প সময়ে অনেক ডিম থেকে সুস্থ বাচ্চা উৎপাদন করা সম্ভব হয়। তাই, সফলভাবে ডিম ফুটানোর জন্য ইনকিউবেটরের সাহায্যে কৃত্রিমভাবে বাচ্চা ফুটানো পদ্ধতির কোন বিকল্প নেই।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
সফলভাবে ডিম ফুটানোর জন্য হামিদার ক্লাসে শেখা পদ্ধতিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর