দুধ সংরক্ষণে পশুসম্পদ কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো।
উত্তর: দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য কিন্তু দ্রুত পচনশীল। বিশেষ করে গরমের সময় দুধে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে দুধ টক হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। উদ্দীপকে দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে হারুন সাহেবের খামারের কিছু দুধ নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই ক্ষতি কমানোর জন্য পশু কর্মকর্তা তাকে আধুনিক পদ্ধতিতে দুধ সংরক্ষণ করার পরামর্শ দেন। দুধকে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত খাদ্য হিসেবে উপযোগী রাখতে পচনমুক্ত রাখার পদ্ধতিকে বলা হয় দুধ সংরক্ষণ। দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতির মধ্যে রয়েছে পাস্তুরাইজেশন, শীতলীকরণ ইত্যাদি। পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু সময় গরম করে তাতে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করা হয় এবং পরে দ্রুত ঠাণ্ডা করা হয়। এ পদ্ধতিতে দুধের এনজাইম নষ্ট হয় বলে দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে। এছাড়াও পাস্তুরিকৃত দুধে বিস্বাদের সৃষ্টি হয় না এবং দুধের স্বাভাবিক সুগন্ধ ও পুষ্টিমান বজায় থাকে। আবার, শীতলীকরণ পদ্ধতিতে দুধকে কম তাপমাত্রায় (প্রায় ৪° সেলসিয়াস) সংরক্ষণ করা হয়, ফলে জীবাণুর বৃদ্ধি ধীর হয়ে যায় এবং দুধ সহজে নষ্ট হয় না। সুতরাং বলা যায়, আধুনিক পদ্ধতিতে দুধ সংরক্ষণ করলে দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা কমে, দুধের পুষ্টিগুণ ও মান বজায় থাকে এবং খামারি আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাই পশুসম্পদ কর্মকর্তার দেওয়া পরামর্শটি অত্যন্ত যৌক্তিক, কার্যকরো।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
দুধ সংরক্ষণে পশুসম্পদ কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর