রেজার একটি গাভী রোগাক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: রেজার একটি গাভী তড়কা রোগে আক্রান্ত হয়েছে যা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। Bacillus anthracis নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে তড়কা রোগ হয়ে থাকে। বর্ষাকালে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় এ রোগের প্রাদুর্ভাব বেশি হয়। রোগাক্রান্ত পশুর সংক্রমণে জীবাণু সংক্রমিত হয়। সুপ্ত অবস্থায় এ জীবাণু শতাব্দীর পর শতাব্দীও টিকে থাকতে পারে। নিঃশ্বাসের সাথে, ত্বকের ক্ষত দিয়ে কিংবা খাদ্যের মাধ্যমে এই রোগের জীবাণু দেহে প্রবেশ করে পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধি করে। অ্যানথ্রাক্স সাধারণত বন্য এবং গৃহপালিত লতাপাতাভোজী স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত করে। এ সকল প্রাণী ঘাস খাওয়ার সময় বা মাঠের চরার সময় খাওয়ার সাথে বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে রেণু প্রাণীর ভিতরে ঢুকে গেলে সংক্রমণ শুরু হয়। লতাপাতা বা ঘাস খাওয়ার সময়ই বেশির ভাগ প্রাণী অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। মাংসাশী প্রাণী একই পরিবেশে বাস করে অথবা আক্রান্ত প্রাণী খাওয়ার ফলে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসলে বা আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার ফলে অ্যানথ্রাক্স মানুষের শরীরেও সরাসরি সংক্রমিত হতে পারে।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
রেজার একটি গাভী রোগাক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর