উদ্দীপকের ছাগলের জাত দুটির মধ্যে কোন জাতের ছাগল পালন তুলনামূলক লাভজনক? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে আলোচিত ছাগল দুটি হলো যথাক্রমে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং যমুনাপাড়ি জাতের ছাগল। উভয় জাতের ছাগল পালনই লাভজনক। তবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন তুলনামূলক লাভজনক। নিচে আমার মতামত ব্যক্ত করা হলো-আমাদের দেশে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতেই ছাগল পালন করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তুলনামূলকভাবে কম দামে ক্রয় করা যায় এবং স্বল্প ব্যয়ে অথবা কোনো খরচ ছাড়াই পালন করা যায়। তাছাড়া প্রতিদিন কিছু দুধ পাওয়া যায়। যমুনাপাড়ি ছাগল যেখানে বছরে একবার বাচ্চা প্রসব করে। অন্যদিকে ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা প্রসব করে এবং প্রতিবারে ২-৪টি বাচ্চা প্রসব করে যা অর্থনৈতিকভাবে লাভজনক। এছাড়া যমুনাপাড়ি ছাগল অপেক্ষা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া ও মাংস উন্নতমানের এবং বাজারে এদের যথেষ্ট চাহিদা রয়েছে। যেকোনো পরিবেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায়। এরা বেশ কষ্টসহিষ্ণু হয় এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় যমুনাপাড়ি ছাগল অপেক্ষা কম খরচে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায়। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যমুনাপাড়ি ছাগল অপেক্ষা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন তুলনামূলকভাবে বেশি লাভজনক।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের ছাগলের জাত দুটির মধ্যে কোন জাতের ছাগল পালন তুলনামূলক লাভজ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর