ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লাভজনক কেন? বর্ণনা দাও।
উত্তর: ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত জাত। এ জাতের ছাগল তুলনামূলকভাবে কম দামে ক্রয় করা যায় এবং স্বল্প ব্যয়ে অথবা কোনো খরচ ছাড়াই পালন করা যায়। এরা ৭ - ৮ মাস বয়সেই প্রজননের উপযুক্ত হয় এবং ১৩ – ১৪ মাস বয়সে প্রথম বাচ্চা প্রসব করে। এদের চামড়া ও মাংস উন্নতমানের এবং বাজারে এদের যথেষ্ট চাহিদা রয়েছে। এরা বেশ কষ্ট সহিষ্ণু এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। এসব কারণেই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লাভজনক।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লাভজনক কেন? বর্ণনা দাও।
উত্তর