উদ্দীপকের A শ্রেণির একটি জাতের বিবরণ দাও যেটি কিনা সর্বোচ্চ দুধ উৎপাদনে প্রসিদ্ধ।
উত্তর: উদ্দীপকের A শ্রেণিভুক্ত সর্বোচ্চ দুধ উৎপাদনে প্রসিদ্ধ জাতটি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। নিচে এর বিবরণ দেওয়া হলো- ১. হলস্টেইন ফ্রিজিয়ান গাভীগুলো সবচেয়ে বড় আকারের এবং কুঁজ উঁচু হয় না। ২. গায়ের রং সাদা-কালো মিশানো হয়, মাথা লম্বা ও অপেক্ষাকৃত সরু। ৩. গাভী ও ষাঁড়ের ওজন যথাক্রমে ৫০০-৬০০ কেজি ও ৮০০-৯০০ কেজি। ৪. শরীর বেশ পুষ্ট ও পেছন ভাগ ভারী এবং পিছনের পা বেশ সোজা। ৫. বকনা প্রায় ২.৫ বছর বয়সে প্রথম বাচ্চা দেয় এবং প্রতি বছর বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পর থেকে পরবর্তী বাচ্চা প্রদান পর্যন্ত একটানা দুধ দিয়ে থাকে। ৬. গাভী দিনে ৪০ লিটার দুধ দেয় এবং বছরে ৪,৫০০-৯,০০০ লিটার দুধ দেয়। দুধে চর্বির পরিমাণ ৩.৫%।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
উদ্দীপকের A শ্রেণির একটি জাতের বিবরণ দাও যেটি কিনা সর্বোচ্চ দুধ উৎপ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর