জসিমের ঘাস সংরক্ষণের বিশেষ পদ্ধতিটি কতোটা সুবিধাজনক তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জসিমের ঘাস সংরক্ষণের বিশেষ পদ্ধতিটি হচ্ছে সাইলেজ। নিচে সাইলেজ কতোটা সুবিধাজনক তা বিশ্লেষণ করা হলো-খাদ্যমানের কোনো পরিবর্তন না করে যে সব সবুজ ঘাস বা গাছকে ভবিষ্যতে গবাদি পশুর রসালো খাদ্য হিসেবে ব্যবহারের জন্য বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, তাকে সাইলেজ বলে। অর্থাৎ সাইলেজ গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য, যা সারাবছর গোখাদ্য হিসেবে সরবরাহ করা যায়। আর নেপিয়ার জাতীয় ঘাসের মধ্যে ভুট্টা হলো সাইলেজ তৈরির জন্য সর্বোৎকৃষ্ট ঘাস। বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশিরভাগ কৃষি শস্যের উপজাত। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হওয়ায় তা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। আবার শীতকালেও অতিরিক্ত নেপিয়ার জাতীয় ঘাস বা ভুট্টার উৎপাদন হয়। তাই এই অতিরিক্ত ঘাস সংরক্ষণের প্রয়োজন হয়। যখন কাঁচা ঘাসের অভাব হয় তখন এই সংরক্ষিত রসালো ঘাস গবাদিপশুকে সরবরাহ করা হয়। এতে করে গবাদিপশুর সারাবছরের প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো সম্ভব হয়। ফলে গবাদিপশুর মাংস ও দুধের উৎপাদন ব্যাহত হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে, বিরূপ বা প্রতিকূল অবস্থায় গবাদিপশুর খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর ক্ষেত্রে সাইলেজের ব্যবহার খুবই সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
জসিমের ঘাস সংরক্ষণের বিশেষ পদ্ধতিটি কতোটা সুবিধাজনক তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর