নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : ফাহিমের গরুর খামারে একধরনের ছোঁয়াচে রোগ দেখা দিল। সে লক্ষ করল কিছু গরু খুড়িয়ে হাঁটছে এবং কিছু গরুর মুখে ও ক্ষুরে ফোস্কা উঠেছে Q. ফাহিমের খামারে সৃষ্ট রোগটি কোন জীবাণুর সংক্রমণে হয়েছে?
ক. পিকরানা
খ. অ্যারোমনাস
গ. ক্লসট্রিডিয়াম
ঘ. ব্যাসিলাস
উত্তর: পিকরানা
ব্যাখ্যা: ক্ষুরা রোগ গবাদি পশুর একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এ রোগের কারণ হলো পিকরানা নামক একপ্রকার ভাইরাস। এ রোগে আক্রান্ত হলে গরুর জিহ্বা, মুখের ভেতর, পায়ের ক্ষুরার মাঝখানে ফোস্কা ওঠে এবং পরে তা ফেটে ঘায়ের সৃষ্টি হয়। মুখ দিয়ে অনবরত লালা পড়ে, যার জন্য গরু ঘাস বা অন্য কোনো খাবার খেতে পারে না। পায়ের খুরে ঘা হওয়ায় আক্রান্ত পশু খোঁড়াতে থাকে এবং পশুতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · MCQ