বাংলাদেশের অর্থনীতিতে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থানের যোগাযোগ ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থান যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম। স্থান দুটি সড়ক ও রেলপথে যুক্ত। বাংলাদেশের উন্নয়নে সড়ক ও রেলপথ তথা স্থলপথের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি নদীমাতৃক হলেও পুরো দেশ স্থলপথেই নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখে। কিছু প্রতিবন্ধকতা থাকলেও এদেশে স্থলপথই সবচেয়ে আধুনিক, সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ। সড়ক ও রেলপথের প্রভাব এক্ষেত্রে বিশ্লেষণ করা হলো- (i ) শিল্পের কাঁচামাল আনয়ন বাংলাদেশের শিল্পের কাঁচামাল (যেমন- আখ, বাঁশ, পাট) বিভিন্ন স্থল পরিবহনের মাধ্যমে আনয়ন করা হয়, যা জাতীয় ও শিল্পের উন্নয়নে ভূমিকা পালনে সহায়তা করে। (ii) কৃষিপণ্য পরিবহন কৃষিপণ্য একস্থান থেকে অন্যস্থানে পরিবাহিত হয়। এর ফলে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য অর্জনে সক্ষম হয় এবং জাতীয় উন্নয়নে তার প্রভাব লক্ষ করা যায়। (iii) প্রচুর যাত্রী পরিবহন সড়ক ও রেলপথে বাংলাদেশের প্রচুর যাত্রী যাতায়াত করে। এর মাধ্যমে দেশ প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়, যা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। (iv) ব্যাপক কর্মসংস্থান: পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়ক ও রেলখাতে প্রতিবছর প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে দেশ থেকে বেকারত্বের হার হ্রাস পাবে। (v) গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ স্থাপন: বাংলাদেশের পরিবহন মাধ্যমগুলো বিশেষত, রেলওয়ে ভ্রমণের মাধ্যমে শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহরে সহজে যাতায়াত করা যায়। এর মাধ্যমে গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস পেয়ে গ্রামীণ উন্নয়ন ও শহরের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করে। (vi) বাজারে পণ্য আনা-নেওয়া: সড়ক ও রেলপথে সহজে বিভিন্ন বাজারে পণ্য আনা-নেওয়া করা যায়। এর ফলে ক্রেতারা দ্রুততম সময়ে পণ্য সেবা পেয়ে থাকে, যা দেশের উন্নয়নে প্রভাব বিস্তার করে থাকে। (vii) জীবনযাত্রার মানোন্নয়ন: জীবনযাত্রার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, শিল্প, ফ্যাশন ডিজাইন ইত্যাদির স্থানান্তরে এ পরিবহনব্যবস্থা বিশাল ভূমিকা পালন করে থাকে, যা আমাদের জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। পরিশেষে বলা যায়, সড়ক ও রেলপথ বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে 'A ও 'B চিহ্নিত স্থানের যোগাযোগ ব্যবস্থার ভ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর