উল্লিখিত দূষণ প্রতিরোধের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত পানি দূষণ প্রতিরোধ করতে হলে ব্যক্তিগত এবং সরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিচে এর উপায়সমূহ বিশ্লেষণ করা হলো: কলকারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে বা জলাশয়ে ফেলা বন্ধ করতে হবে। প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার বাধ্যতামূলক করতে হবে। যত্রতত্র প্লাস্টিক ও গৃহস্থালি আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। মানুষকে ফুটানো বা ফিল্ডার করা পানি পানের গুরুত্ব বোঝাতে হবে। পুরাতন ঢাকার ড্রেনেজ সিস্টেম আধুনিকায়ন করতে হবে যাতে পয়ঃবর্জ্য সুপেয় পানির লাইনের সাথে মিশতে না পারে। পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। জলাশয় দখল বা দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পুকুর বা নদীর পাড়ে শৌচাগার তৈরি করা যাবে না। পরিবেশকে সুস্থ রাখতে এবং পানিবাহিত রোগ থেকে মুক্তি পেতে পানি দূষণ রোধের কোন বিকল্প নেই।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উল্লিখিত দূষণ প্রতিরোধের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর