উদ্দীপকের শেষোক্ত বিষয়টি কী কী বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করলে রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত বিষয়টি হলো 'রপ্তানিযোগ্য পণ্যের ওপর গুরুত্ব আরোপ'। রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য নিচের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন: আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান উন্নত ও স্বাস্থ্যসম্মত করতে হবে। বিশেষ করে খাদ্যদ্রব্য রপ্তানিতে BSTI বা আন্তর্জাতিক মান সনদ নিশ্চিত করা প্রয়োজন। উৎপাদন খরচ কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে কৃষিতে ও শিল্পে আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত বীজের ব্যবহার নিশ্চিত করতে হবে। রাপ্তানিকারকদের জন্য ট্রাক্স হলিডে বা শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিলে উৎপাদন বৃদ্ধি পাবে। বিশ্বের নতুন বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিত বাড়ানোর জন্য বাণিজ্যিক কূটনীতি জোরদার করতে হবে। বন্দর সুবিধা বাড়ানো এবং দ্রুত পণ্য পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করলে রপ্তানি প্রক্রিয়া সহজতর হবে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, যাতে তারা উচ্চমানের পণ্য তৈরিতে ভূমিকা রাখতে পারে। সরকার যদি সঠিক নীতিমালার মাধ্যমে এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ও তদারকি বাড়ায়, তবে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হতে পারবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত বিষয়টি কী কী বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করলে রপ্তানি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
