উদ্দীপকে সুমি ও রুমি এর আলোচনাকৃত বিষয় কোন কোন পণ্যের ইঙ্গিত প্রদান করে? বৈদেশিক মুদ্রা অর্জনে এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমি ও রুমি বাংলাদেশের 'অপ্রচলিত পণ্য' নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশে প্রচলিত পণ্য (যেমন: চা, কাঁচা পাট ও পাটজাত দ্রব্য) ছাড়াও যেসব পণ্য সাম্প্রতিক সময়ে রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে, সেগুলোই অপ্রচলিত পণ্য। অপ্রচলিত পণ্য বলতে সেসব পণ্যদ্রব্যকে বোঝায় সাধারণত যেসব, পণ্য পূর্বে রপ্তানি হতো না কিন্তু বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাজারের সিংহভাগ প্রতিনিধিত্ব করছে। যেমন- হিমায়িত চিংড়ি, ইলিশ, তৈরি পোশাক, নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, ওষুধ, মাংস, কাঁচাপাট, হস্তশিল্পজাত দ্রব্য, হিমায়িত খাদ্য প্রভৃতি। আমাদের এসব রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৪ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অপ্রচলিত পণ্যের মধ্যে তৈরি পোশাক (৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার), কাঁচাপাট (১০০ মিলিয়ন মার্কিন ডলার), হস্তশিল্পজাত দ্রব্য (২৩ মিলিয়ন মার্কিন ডলার), জুতা (৩৪১ মিলিয়ন মার্কিন ডলার) প্রভৃতি খাতে রপ্তানি হ্রাস পেয়েছে। অপরদিকে, পাটজাত দ্রব্য (৪৮০ মিলিয়ন মার্কিন ডলার), চামড়া (৮৯ মিলিয়ন মার্কিন ডলার), চা (৩ মিলিয়ন মার্কিন ডলার), হিমায়িত খাদ্য (৪২২ মিলিয়ন মার্কিন ডলার), কৃষিজাত পণ্য (৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার) প্রভৃতি পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে অপ্রচলিত পণ্যের ভূমিকা ব্যাপক।
HSC Geography 2nd Paper অধ্যায়-৮ : বাণিজ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৮ : বাণিজ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে সুমি ও রুমি এর আলোচনাকৃত বিষয় কোন কোন পণ্যের ইঙ্গিত প্রদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
