জোগানের ওপর সময় ও আবহাওয়ার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: সময় ও আবহাওয়া কোনো দ্রব্যের জোগানকে নানাভাবে প্রভাবিত করে। স্বল্পমেয়াদে দাম পরিবর্তিত হলেও রাতারাতি জোগানের পরিবর্তন সম্ভব হয় না। কিন্তু দীর্ঘমেয়াদে দামের পরিবর্তনের সাথে সাথে জোগানের পরিবর্তন ঘটে, এভাবে সময় জোগানকে প্রভাবিত করে। আবহাওয়ার অনুকূল প্রভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় ফলে জোগানও বৃদ্ধি পায়। প্রতিকূল প্রভাবে কৃষি উৎপাদন হ্রাস পায় অর্থাৎ জোগানও হ্রাস পায়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
জোগানের ওপর সময় ও আবহাওয়ার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর

