উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম (P) নির্ণয় করো।
উত্তর: উদ্দীপক হতে চিত্রের সাহায্যে নিচে ভারসাম্য দাম নির্ণয় করা হলো। চাহিদা অপেক্ষক, Qd = 50-10P এখন, P = 1 হলে, 50 -10×1=50 -10 = 40 P = 2 হলে, 50-10×2 = 50-20=30 P = 3 হলে, 50-10×3 = 50-30 = 20 যোগান অপেক্ষক, Qs = 10 + 10P P = 1 হলে = 10+10 x1= 20 P = 2 হলে = 10+10×2=30 P = 3 হলে = 10+10 x 3 = 40 [চিত্র] উদ্দীপকে প্রদত্ত চাহিদা ও যোগান অপেক্ষক হতে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম যখন 1 ও 3 টাকা তখন চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য অর্জিত হয়নি। অর্থাৎ 1 টাকা দামে যোগানের থেকে চাহিদা বেশি এবং 3 টাকা দামে চাহিদা থেকে যোগান বেশি। অন্যদিকে 2 টাকা দামে যোগান ও চাহিদার পরিমাণ (30) সমান হেতু ভারসাম্য দাম অর্জিত হয়েছে। এক্ষেত্রে নির্ণেয় ভারসাম্য দাম 2 টাকা।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপক হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম (P) নির্ণয় করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে প্রদত্ত চাহিদা ও যোগান অপেক্ষক হতে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম যখন 1 ও 3 টাকা তখন চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য অর্জিত হয়নি। অর্থাৎ 1 টাকা দামে যোগানের থেকে চাহিদা বেশি এবং 3 টাকা দামে চাহিদা থেকে যোগান বেশি। অন্যদিকে 2 টাকা দামে যোগান ও চাহিদার পরিমাণ (30) সমান হেতু ভারসাম্য দাম অর্জিত হয়েছে। এক্ষেত্রে নির্ণেয় ভারসাম্য দাম 2 টাকা।উত্তর
প্রদত্ত চাহিদা অপেক্ষক, Qd = 50 - 10P হতে অঙ্কিত উপরের (I) চিত্রে লক্ষ করা যায়, দ্রব্যের দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হলে দ্রব্যটির চাহিদার পরিমাণ 40 একক হতে কমে 30 একক হয়। আর, দাম 3 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদা 20 একক থেকে বেড়ে 30 একক হয়। অর্থাৎ রেখায় তথা চাহিদা অপেক্ষকে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যকার বিপরীত সম্পর্ক প্রকাশিত হয়েছে। যা চাহিদা বিধিকে নির্দেশ করে।আবার, প্রদত্ত যোগান অপেক্ষক, Qs = 10+ 10P হতে অঙ্কিত উপরের (II) নং চিত্রে লক্ষ করা যায়, দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হলে বিবেচ্য দ্রব্যটি যোগানের পরিমাণও 20 একক হতে বেড়ে 30 একক হয়। আর দাম 3 টাকা হতে কমে 2 টাকা হলে যোগানও 40 একক হতে কমে 30 একক হয়। যা মূলত যোগান বিধিকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রদত্ত সমীকরণ দুটিতে যোগান ও চাহিদা বিধি প্রকাশিত হয়েছে।
