শেয়ারFacebookWhatsApp

রহমান সাহেবের আচরণে যেসব মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করো

উত্তর: উদ্দীপকে রহমান সাহেবের আচরণে অর্থনৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সৌন্দর্যবোধ মূল্যবোধ, ও রাজনৈতিক মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয়। নিম্নে এসব মূল্যবোধের প্রভাব বিশ্লেষণ করা হলো— অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তি অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এরূপ ব্যক্তিরা সব সময়ই মিতব্যয়ী হয়। উদ্দীপকে রহমান সাহেব একজন ব্যবসায়ী। তিনি বিশ্বাস করেন জীবনে অর্থের প্রয়োজন আছে। এদিক থেকে বলা যায়, রহমান সাহেবের আচরণে অর্থনৈতিক মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয়। ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সাধারণত ধার্মিক হয়। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার ধর্মীয় রীতি-নীতির একটি বিশেষ প্রতিফলন ঘটায় এবং তার সাথে স্বীয় সুসংহতিকে বিশেষভাবে প্রকাশ করে। উদ্দীপকে বর্ণনায় দেখা যায়, রহমান সাহেব ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন । সুতরাং এ বিবেচনায় তাকে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তি বলা যায়। সৌন্দর্যবোধ মূল্যবোধের ব্যক্তিরা জীবনে সৌন্দর্যপিপাসু হয়ে থাকে এবং প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। এ মূল্যবোধ প্রাপ্ত ব্যক্তিরা সর্বদা জাঁকজমক শক্তিমত্তা বিশিষ্ট পরিচয় চিহ্ন বা সম্মানসূচক চিহ্নগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে। অন্যদিকে, রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায়। অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল ও শক্তিশালী। সবার উপরে প্রভাব বিস্তার করা এদের চরিত্রের উল্লেখযোগ্য দিক। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, রহমান সাহেব একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন যা দেখে সকলেই মুগ্ধ হয়। তার মধ্যে আবার অন্যের ওপর প্রভাব বিস্তার ও প্রতিযোগিতা করার মানসিকতা বিদ্যমান। তার আচরণের এসব বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যায় তার মধ্যে সৌন্দর্যবোধ ও রাজনৈতিক মূল্যবোধের প্রভাবও পরিলক্ষিত হয়।

HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল

রহমান সাহেবের আচরণে যেসব মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয় তা বিশ্লেষ…

উদ্দীপক

মি. জাকির একজন সফল ব্যবসায়ী। প্রচুর শিল্পপ্রতিষ্ঠান ও বিত্ত-বৈভবের মালিক তিনি। নৈতিকতার চেয়ে অর্থ উপার্জন তাঁর জীবনের মূল লক্ষ্য। অন্যদিকে, তার বন্ধু রহমান সাহেবও একজন ব্যবসায়ী। তিনি বিশ্বাস করেন জীবনে অর্থের প্রয়োজন আছে। তবে তিনি ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন। এ ছাড়া তিনি একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন যা দেখে সকলেই মুগ্ধ হন। তার মধ্যে অন্যের ওপর প্রভাব বিস্তার ও প্রতিযোগিতা করার মানসিকতা বিদ্যমান।

Dhaka · 2018

উত্তর

কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে।

উত্তর

মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর প্রথম আশ্রয়স্থল এবং স্কুল হলো তার পরিবার। এই পরিবারের মাধ্যমেই প্রথম শিশুর বোধশক্তিগুলোর উন্নতি সাধিত হয়। এই পরিবারের মধ্যেই শিশু প্রথম তার মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদির সংস্পর্শে আসে। পরিবারের এই সদস্যদের আদর-ভালোবাসা, আচার-আচরণ, বংশমর্যাদা, অনুশাসন ইত্যাদির মধ্য দিয়ে শিশুর স্বাভাবিক মূল্যবোধ যেমন- সামাজিক, ধর্মীয় মূল্যবোধ বিকাশ লাভ করে। তাই পরিবারকে মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণনায় মি. জাকিরের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। নিম্নে অর্থনৈতিক মূল্যবোধের ব্যাখ্যা প্রদান করা হলো- অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সজ্জিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসা- বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের বর্ণনায় মি. জাকির একজন সফল ব্যবসায়ী। প্রচুর শিল্প প্রতিষ্ঠান ও বিত্ত-বৈভবের মালিক তিনি। নৈতিকতার চেয়ে অর্থ উপার্জন তার জীবনের মূল্য লক্ষ্য। মি. জাকিরের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থনৈতিক মূল্যবোধের সকল বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। সেদিক থেকে মি. জাকির অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।

উত্তর

উদ্দীপকে রহমান সাহেবের আচরণে অর্থনৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সৌন্দর্যবোধ মূল্যবোধ, ও রাজনৈতিক মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয়। নিম্নে এসব মূল্যবোধের প্রভাব বিশ্লেষণ করা হলো— অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তি অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এরূপ ব্যক্তিরা সব সময়ই মিতব্যয়ী হয়। উদ্দীপকে রহমান সাহেব একজন ব্যবসায়ী। তিনি বিশ্বাস করেন জীবনে অর্থের প্রয়োজন আছে। এদিক থেকে বলা যায়, রহমান সাহেবের আচরণে অর্থনৈতিক মূল্যবোধের প্রভাব পরিলক্ষিত হয়। ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সাধারণত ধার্মিক হয়। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার ধর্মীয় রীতি-নীতির একটি বিশেষ প্রতিফলন ঘটায় এবং তার সাথে স্বীয় সুসংহতিকে বিশেষভাবে প্রকাশ করে। উদ্দীপকে বর্ণনায় দেখা যায়, রহমান সাহেব ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন । সুতরাং এ বিবেচনায় তাকে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তি বলা যায়। সৌন্দর্যবোধ মূল্যবোধের ব্যক্তিরা জীবনে সৌন্দর্যপিপাসু হয়ে থাকে এবং প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। এ মূল্যবোধ প্রাপ্ত ব্যক্তিরা সর্বদা জাঁকজমক শক্তিমত্তা বিশিষ্ট পরিচয় চিহ্ন বা সম্মানসূচক চিহ্নগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে। অন্যদিকে, রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সর্বদা নেতৃত্ব প্রদান করতে চায়। অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল ও শক্তিশালী। সবার উপরে প্রভাব বিস্তার করা এদের চরিত্রের উল্লেখযোগ্য দিক। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, রহমান সাহেব একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন যা দেখে সকলেই মুগ্ধ হয়। তার মধ্যে আবার অন্যের ওপর প্রভাব বিস্তার ও প্রতিযোগিতা করার মানসিকতা বিদ্যমান। তার আচরণের এসব বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যায় তার মধ্যে সৌন্দর্যবোধ ও রাজনৈতিক মূল্যবোধের প্রভাবও পরিলক্ষিত হয়।
HSCPsychology 2nd PaperChapter 6 : মূল্যবোধ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি গ্রামে বন্যার সময় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তখন কলেজ ছাত্র মিথিলা নিজের পড়াশোনার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে দুর্গত মানুষদের সাহায্য করে এবং সহযোগিতায় উদ্বুদ্ধ করে।
ক
সামাজিক মূল্যবোধ কী?
খ
মানবিক মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ?
গ
উদ্দীপকে মিথিলার কোন কোন মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
সমাজ উন্নয়নে এ ধরনের মূল্যবোধের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মানবিক মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ?

মানবিক মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক মূল্যবোধ কী?

সামাজিক মূল্যবোধ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সালাম সাহেব একজন বয়স্ক পরহেজগার ব্যক্তি। অপরদিকে তার বন্ধু মিতব্যয়ী সামাদ সাহেব সবকিছু টাকার মানদণ্ডে বিচার করেন। তার সন্তান লিটন জাকজমকপূর্ণ ও বিলাসী জীবনযাপন করতে পছন্দ করেন।

Jessore · 2017

ক
মূল্যবোধ কী?
খ
মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কী?
গ
জনাব সালাম সাহেবের মধ্যে কোন ধরনের মূল্যবোধ বর্তমান? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে জনাব সামাদ সাহেবের মূল্যবোধ ও তার পুত্র লিটনের মূল্যবোধের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কী?

মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূল্যবোধ কী?

মূল্যবোধ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মারুফ সহজ-সরল জীবনযাপন করে। সে সৃষ্টি জগতের রহস্য খুঁজে বেড়ায় এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে নিয়োজিত থাকে । নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর কোনো কিছু করা থেকে বিরত থাকে। সমাজের লোকজন তাকে ভালো মানুষ হিসেবে শ্রদ্ধা করে। মারুফের বন্ধু রহিম অত্যন্ত হিসাবী লোক। প্রতিটি কাজের মধ্যে সে লাভ-ক্ষতি হিসাব করে । নিজের প্রয়োজনের বাইরে কোনো কাজে নিজেকে যুক্ত করে না । সমাজের লোকজন তাকে একজন স্বার্থপর ব্যক্তি হিসেবে গণ্য করে ।

Dhaka · 2017

ক
মূল্যবোধ কী ?
খ
সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?
গ
উদ্দীপকে মারুফের আচরণে যে মূল্যবোধের প্রকাশ ঘটেছে তার বর্ণনা দাও৷
ঘ
মারুফ ও রহিমের মূল্যবোধের তুলনামূলক বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?

সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মূল্যবোধ কী ?

মূল্যবোধ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।