পরিবারকে মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম বলা হয় কেন?
উত্তর: মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর প্রথম আশ্রয়স্থল এবং স্কুল হলো তার পরিবার। এই পরিবারের মাধ্যমেই প্রথম শিশুর বোধশক্তিগুলোর উন্নতি সাধিত হয়। এই পরিবারের মধ্যেই শিশু প্রথম তার মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদির সংস্পর্শে আসে। পরিবারের এই সদস্যদের আদর-ভালোবাসা, আচার-আচরণ, বংশমর্যাদা, অনুশাসন ইত্যাদির মধ্য দিয়ে শিশুর স্বাভাবিক মূল্যবোধ যেমন- সামাজিক, ধর্মীয় মূল্যবোধ বিকাশ লাভ করে। তাই পরিবারকে মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম বলা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
পরিবারকে মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম বলা হয় কেন?
উত্তর