দৃশ্যকল্প: ১-এ সোলায়মান সাহেবের মূল্যবোধ ব্যাখ্যা করো
উত্তর: দৃশ্যকল্প-১ এ সোলায়মান সাহেবের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ দেখা যায়। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা, আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসায়-বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেকক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের সোলায়মান সাহেব একজন ব্যবসায়ী। তার কাছে নৈতিক মূল্যবোধের চাইতে অর্থের গুরুত্ব বেশি যা অর্থনৈতিক মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সোলায়মান সাহেব অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প: ১-এ সোলায়মান সাহেবের মূল্যবোধ ব্যাখ্যা করো
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর