দৃশ্যকল্প-২-এ মূল্যবোধ গঠনের মাধ্যম উল্লেখপূর্বক মানব আচরণে এর প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মূল্যবোধ গঠনের মাধ্যমে পরিবারকে নির্দেশ করে। একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং এখানেই সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ব্যক্তির নীতিবোধ ও নৈতিক, আদর্শ বহুল পরিমাণে গৃহ পরিবেশেই গড়ে ওঠে। পরিবারে ব্যক্তি তার চিন্তা, আবেগ ও কর্মপ্রচেষ্টার রীতিও শেখে। পরিবার শিশুকে পারিবারিক সংস্কৃতিতে দীক্ষা দান করে যা তাকে জীবনে অগ্রসর হবার জন্য প্রস্তুত করে তোলে। পরিবারের মধ্যেই শিশুর প্রথম মানসিক জগত প্রস্তুত হয়। পরিবারের ধারা, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত এসবের উপর ভিত্তি করে শিশুর জীবনভঙ্গি গড়ে ওঠে। পিতামাতার মধ্যে সুসম্পর্ক শিশুর মূল্যবোধ গঠনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সৃজন সাহেবের পরিবারে পিতামাতার সাথে সন্তানদের সুসম্পর্ক রয়েছে। তাদের ছেলেমেয়েরা মা-বাবাকে বেশি অনুসরণ করে এবং মূল্যবোধগুলো তাদের জীবনে প্রতিফলিত হয়। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, দৃশ্যকল্পে মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা সুস্পষ্ট। কারণ শিশুর মূল্যবোধের ভিত্তি রচিত হয় পরিবারের হাত ধরে। পরিবারের বিশ্বাস, ঐতিহ্য ও রীতির উপর ব্যক্তিভেদে মূল্যবোধের পার্থক্য পরিলক্ষিত হয়। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এর চিহ্নিত চিত্রটি ব্যক্তির মূল্যবোধ গঠনের প্রথম ও সর্বপ্রধান মাধ্যম পরিবারকে নির্দেশ করে। ব্যক্তির মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা সর্বপ্রধান ও সবচেয়ে শক্তিশালী।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ মূল্যবোধ গঠনের মাধ্যম উল্লেখপূর্বক মানব আচরণে এর প্রভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর