জনাব জহিরের মূল্যবোধ গঠনের মাধ্যমে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়-১ এ জনাব জহিরের মূল্যবোধ গঠনের মাধ্যমগুলো হলো- বিদ্যালয় ও সমবয়সী দল। পরিবারের পরই মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। একজন শিশু বিদ্যালয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, স্বাধীনচেতা মনোভাব, সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মানুবর্তিতা, সততা, ন্যায়নীতি ইত্যাদি শিক্ষা অর্জন করে। শিক্ষকের আচার-ব্যবহার ও চিন্তাধারা শিশুর আচরণকে প্রভাবিত করে। এছাড়া শিশুর মুল্যবোধ গঠনে সহপাঠীরা শক্তিশালী ভূমিকা পালন করে। এখানেই সে ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ অর্জন করে। অধিকতর আত্মবিশ্বাসী এবং নিজের সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয়। সমবয়সী দলের প্রভাবেই শিশুর পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা প্রতিযোগিতা, সততা, ন্যায়নীতি প্রভৃতির বিকাশ ঘটে। উদ্দীপকের জনাব জহির বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সান্নিধ্যে এবং সমবয়সীদের সাথে থেকে তার সামাজিকীকরণের বিকাশ ঘটেছে। যার জন্য তিনি আজ আদর্শ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে বিদ্যালয় এবং সমবয়সীরা তার মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে কাজ করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
জনাব জহিরের মূল্যবোধ গঠনের মাধ্যমে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর