রিফাতের মূল্যবোধটি ব্যাখ্যা করো।
উত্তর: রিফাতের মধ্যে সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ লক্ষ করা যায়। মানুষ মাত্রই সৌন্দর্যপ্রিয়, অর্থাৎ সৌন্দর্য সত্য, সত্যই সুন্দর। নান্দনিক বা সৌন্দর্য মূল্যবোধসম্পন্ন ব্যক্তি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা বিচার বিশ্লেষণ দ্বারা পরিচালিত না হয়ে তার মনস্তাত্ত্বিক চাহিদা ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌন্দর্যপ্রিয় ব্যক্তি তার মানসিকতা থেকে কোনটি বেশি আকর্ষণীয় তা খুঁজে পায়। এরা প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। যেমন-চিত্রশিল্পী প্রকৃতি থেকে বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকার মাধ্যমে তার মনের ভাব ফুটিয়ে তোলে। তবে এরা সৃজনশীল নয়, কোনো নতুন উদ্ভাবনী কৌতূহল তাদের নেই। সবই সৌন্দর্য বলে প্রত্যক্ষ করে। উদ্দীপকে রিফাত তার মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকে। সুতরাং বলা যায় তার মধ্যে সৌন্দর্যবোধ বা নানন্দিক মূল্যবোধ লক্ষ করা যায়। কেননা সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ প্রাপ্ত ব্যক্তিরা সর্বদা সৌন্দর্য খুঁজে বেড়ায়।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
রিফাতের মূল্যবোধটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর