উদ্দীপকে মিথিলার কোন কোন মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিথিলার সাথে সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে যুক্ত। কোনো জনগোষ্ঠী সামাজিক আচারণগুলোর মধ্যে কোনটি ভালো অথবা কোনটি মন্দ, সে সম্পর্কে এক অভিন্ন ধারণা পোষণ করে। আচরণের এ মান সম্পর্কিত অভিন্ন ধারণাটিই হলো সামাজিক মূল্যবোধ। এ মূল্যবোধ ভালোবাসা, দয়া, সহানুভূতি ও স্বার্থহীনতাকে গুরুত্ব দেয়। সামাজিক মূল্যবোধ মানুষে মানুষে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। এ কারণে সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে থাকে তাই রাজনৈতিক মূল্যবোধ। কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠার মূলে এক ধরনের রাজনৈতিক আদর্শ কাজ করে, যা সমমনা ব্যক্তিদের রাজনৈতিক মূল্যবোধ থেকে সৃষ্টি হয়। বেশির ভাগ ক্ষেত্রেই লক্ষ করা যায় যে, একটি রাজনৈতিক দলের ব্যক্তিদের রাজনৈতিক মূল্যবোধ, অন্য একটি রাজনৈতিক দলের ব্যক্তিদের রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় না। উদ্দীপকে মিথিলা নিজের খরচের টাকা থেকে সমাজের মানুষের জন্য সাহায্য করে যা সামাজিক মূল্যবোধ থেকে উদ্ভূত, অন্যদিকে সে এই সহযোগিতার কাজে অন্যদের উদ্বুদ্ধ করে অর্থাৎ নেতৃত্ব প্রদান করে, যা রাজনৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
উদ্দীপকে মিথিলার কোন কোন মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর