মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা প্রধান বুঝিয়ে লেখ।
উত্তর: শিশুর মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিকীকরণ শিক্ষার প্রথম মাধ্যম হিসেবে কাজ করে বলে মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা প্রধান। পরিবারকে শিশুর শাশ্বত বিদ্যালয় বলা হয়। শিশুর শিক্ষার হাতেখড়ি হয় পরিবারেই। পরিবারে শিশু মা-বাবা, ভাই-বোন, নানা-নানি, দাদা-দাদির সংস্পর্শে আসে। সেখানে স্নেহ-মায়া-মমতা, ভালোবাসার পাশাপাশি নেতৃত্ব ও নৈতিক গুণাবলির শিক্ষা লাভ করে থাকে। এভাবে তার মানসিক বিকাশ সাধিত হয়। সমাজ কর্তৃক স্বীকৃত নিয়মনীতি ও আদর্শের শিক্ষাও শিশুরা পরিবারেই শিখে থাকে। তাই মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা প্রধান।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা প্রধান বুঝিয়ে লেখ।
উত্তর