বাবুল সাহেবের মূল্যবোধ গঠনের মাধ্যমগুলো কী কী? ব্যাখ্যা করো।
উত্তর: বাবুল সাহেবের মূল্যবোধ গঠনের মাধ্যমগুলো হলো- পরিবার ও কমিউনিটি। মূল্যবোধ গঠনের মাধ্যম হিসেবে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর প্রথম আশ্রয়স্থল এবং স্কুল হলো তার পরিবার। এই পরিবারের মাধ্যমেই প্রথম শিশুর বোধশক্তিগুলোর উন্নতি সাধিত হয়। এই পরিবারের মধ্যেই শিশু প্রথম তার মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদির সংস্পর্শে আসে। পরিবারের এই সদস্যদের আদর-ভালোবাসা, আচার-আচরণ, বংশমর্যাদা, অনুশাসন ইত্যাদির মধ্য দিয়ে শিশুর স্বাভাবিক মূল্যবোধ যেমন-সামাজিক, ধর্মীয় মূল্যবোধ বিকাশ লাভ করে। তাই পরিবারকে মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম বলা হয়। একটি জনগোষ্ঠী, যারা সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং সমজাতীয় জীবনযাত্রা নির্বাহ করে সেটা হচ্ছে কমিউনিটি। ব্যক্তির কমিউনিটি বা পারিপার্শ্বিক পরিবেশ তার মূল্যবোধ গঠনে সহায়তা করে। পরিবেশের অধিকাংশ বিষয়বস্তুর প্রতি শিশু মনের জিজ্ঞাসা থেকে একজন শিশুর নানা প্রকার মূল্যবোধ গঠন হয়ে থাকে। সে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে ধর্মীয় বিশ্বাস, সংগীতের প্রতি আকর্ষণ, গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি প্রীতি ভালোবাসা ইত্যাদি জাতীয় মূল্যবোধ গ্রহণ করে থাকে। এভাবেই ব্যক্তির মূল্যবোধ গঠনে কমিউনিটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। উদ্দীপকে বাবুল সাহেব পরিবারে তার বাবার থেকে এবং কমিউনিটিতে তার পরিচিত ব্যবসায়ী লোকদের থেকে হিসাবী ও মিতব্যয়ী হয়েছেন। তাই বলা যায়, বাবুল সাহেবের মূল্যবোধ গঠনে পরিবার ও কমিউনিটি ভূমিকা পালন করে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
বাবুল সাহেবের মূল্যবোধ গঠনের মাধ্যমগুলো কী কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর