উদ্দীপকে মিজান সাহেব ও বাবুল সাহেবের মূল্যবোধের মধ্যে কোন পার্থক্য আছে কী? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে মিজান সাহেব রাজনৈতিক মূল্যবোধ ও বাবুল সাহেব অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। এই দুই মূল্যবোধের পার্থক্য নিম্নরূপ- যে মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক আদর্শ ইত্যাদি পরিচালনা করে থাকে, তাই রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সর্বদা নেতৃত্ব প্রদান করতে চান। অর্থাৎ এদের মধ্যে প্রভুত্ব বিস্তার করার ইচ্ছা অত্যন্ত প্রবল ও শক্তিশালী। সবার উপরে প্রভাব বিস্তার করা এদের চরিত্রের উল্লেখযোগ্য দিক। অপরদিকে, অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসা-বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকে দেখা যায়, মিজান সাহেব অন্যের উপর প্রভাব বিস্তার ও প্রতিযোগিতা করার মানসিকতা রয়েছে যা রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিকে নির্দেশ করে অন্যদিকে বাবুল সাহেব অর্থকে প্রাধান্য দেন এবং তিনি হিসাবি ও মিতব্যয়ী যা অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিকে উল্লেখ করে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
উদ্দীপকে মিজান সাহেব ও বাবুল সাহেবের মূল্যবোধের মধ্যে কোন পার্থক্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর