লিমন ও সমীরের মধ্যকার মূল্যবোধ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে লিমনের ও সমীরের মধ্যকার মূল্যবোধ হলো যথাক্রমে সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসাই সব। তারা সহজেই সব ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে। এরা ভালোবাসার মাধ্যমেই জীবনের মূল্যবোধ খুঁজে। অপরদিকে, অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। যা ব্যক্তি তার অর্থ, উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। এরা জীবনে বিলাসিতা ও সৌন্দয্যের প্রতি হতবুদ্ধি হয়ে পড়ে। উদ্দীপকে উল্লেখিত লিমনের মধ্যে উপযুক্ত সামাজিক মূল্যবোধের মিল পাওয়া যায় এবং সমীরের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধের সাদৃশ্য পাওয়া যায়। তাই বলা যায়, লিমন সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি এবং সমীর অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
লিমন ও সমীরের মধ্যকার মূল্যবোধ বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর