সুমির মধ্যে কোন ধরনের মূল্যবোধ রয়েছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুমির মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ দেখা যায়। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসায়-বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেকক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের সুমি খুবই কৃপণ এবং বাস্তববাদী। অর্থ উপার্জন এবং মিত্যব্যয়িতা তার ধর্ম। সুমির জীবনদর্শন বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থনৈতিক মূল্যবোধের বিষয়গুলো তার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সুমি অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
সুমির মধ্যে কোন ধরনের মূল্যবোধ রয়েছে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর