সুমি ও ববির মূল্যবোধের মধ্যে কি ভিন্নতা রয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুমি ও ববির মূল্যবোধগুলো যথাক্রমে অর্থনৈতিক মূল্যবোধ এবং নান্দনিক মূল্যবোধকে নির্দেশ করে। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। যা ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ থাকে নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে। এরা ব্যক্তি জীবনে বিলাসিতা ও সৌন্দর্যের প্রতি হতবুদ্ধিসম্পন্ন হয়ে ওঠে। অন্যদিকে, সৌন্দর্যপ্রিয় বা নান্দনিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি তার মানসিকতা থেকে কোনটি বেশি আকর্ষণীয় তা খুঁজে বের করে। এসব ব্যক্তির সৌন্দর্যবোধ অত্যন্ত প্রবল। এরা জীবনে সৌন্দর্যপিপাসু হয়ে থাকে এবং প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। নান্দনিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সর্বদা জাঁকজমক, শক্তিমত্তার বিশিষ্ট পরিচয় চিহ্ন বা স্থানসূচক চিহ্নগুলোকে বেশি পছন্দ করে। উদ্দীপকে সুমি বাস্তববাদী এবং কৃপণ। তার এ ধরণের মনোভাব অর্থনৈতিক মূল্যবোধকে নির্দেশ করে। অন্যদিকে ববি সৌন্দর্যপিপাসু এবং সে সবকিছুর মধ্যেই সৌন্দর্য খুঁজে পায়। তার এ বৈশিষ্ট্যগুলো নান্দনিক মূল্যবোধ বা সৌন্দর্যবোধকেই নির্দেশ করে। সর্বোপরি বলা যায়, সুমির অর্থনৈতিক মূল্যবোধ এবং ববির নান্দনিক মূল্যবোধ প্রকৃতিগতভাবে পরস্পর সম্পূর্ণ ভিন্ন।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
সুমি ও ববির মূল্যবোধের মধ্যে কি ভিন্নতা রয়েছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর