রহিমের বিশাল প্রাপ্তি-মূল্যবোধ গঠনের কোন মাধ্যমের প্রতিফলন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রহিমের বিশাল প্রাপ্তি মূল্যবোধ গঠনের মাধ্যম পরিবারের প্রতিফলন ঘটেছে। একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং এখানেই সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ব্যক্তির নীতিবোধ ও নৈতিক আদর্শ বহুল পরিমাণে গৃহ পরিবেশেই গড়ে ওঠে। পরিবারে ব্যক্তি তার চিন্তা, আবেগ ও কর্মপ্রচেষ্টার রীতিও শেখে। পরিবার শিশুকে পারিবারিক সংস্কৃতিতে দীক্ষা দান করে যা তাকে জীবনে অগ্রসর হবার জন্য প্রস্তুত করে তোলে। পরিবারের মধ্যেই শিশুর প্রথম মানসিক জগত প্রস্তুত হয়। পরিবারের ধারা, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত এসবের উপর ভিত্তি করে শিশুর জীবনভঙ্গি গড়ে ওঠে। পিতামাতার মধ্যে সুসম্পর্ক শিশুর মূল্যবোধ গঠনে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করে। উদ্দীপকে রহিম ছোটবেলা থেকেই বাবা-মা, দাদা-দাদীর সংস্পর্শে আদর ভালবাসা পেয়ে বড় হয়। পরিবারের এই সামাজিকতা, ধর্মীয় বিষয় ইত্যাদি শিক্ষা আর ভবিষ্যত জীবনের জন্য বিশাল প্রাপ্তির বিষয়। পরিবারের সদস্যদের এই ভূমিকা থেকে বোঝা যায় রহিমের মূল্যবোধ গঠনের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
রহিমের বিশাল প্রাপ্তি-মূল্যবোধ গঠনের কোন মাধ্যমের প্রতিফলন? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর