রায়হানের জীবনের সফল ২টি দিক কী একই মূল্যবোধের অন্তর্ভুক্ত?- যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রায়হানের জীবনের সফল ২টি দিক একই মূল্যবোধের অন্তর্ভুক্ত নয়। একটি অর্থনৈতিক মূল্যবোধ এবং অন্যটি নান্দনিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই বাস্তববাদী। এ ধরনের মূল্যবোধ ব্যক্তির অর্থনৈতিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ ধরনের মূল্যবোধে ব্যক্তি তার অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় ও মিতব্যয়িতা ইত্যাদি অর্থনৈতিক প্রবণতার মাধ্যমে সঞ্চয় করে। তার আগ্রহ নির্দিষ্ট সম্পদের সঞ্চিতকরণ, সুখ্যাতির সুসজ্জিতকরণ এবং বাস্তব পরিকল্পনার দিকে অগ্রসরমান হওয়া। ব্যক্তির অর্থনৈতিক মূল্যবোধের দ্বারাই তার ব্যবসায়-বাণিজ্য বা পেশা নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেকক্ষেত্রেই নৈতিক মূল্যবোধের প্রতি উদাসীনতা প্রদর্শন করে। উদ্দীপকের রায়হান অধিক ধন-সম্পদের অধিকারী একজন সফল ব্যবসায়ী। তিনি ক্ষতির চিন্তা মাথায় রেখে নতুন ব্যবসার কথা ভাবেন। তার এই চিন্তা অর্থনৈতিক মূল্যবোধের সাথে সম্পর্কিত। এছাড়াও তিনি একজন সফল চিত্রকর। প্রকৃতির বিভিন্ন মনোমুগ্ধকর উপকরণ দিয়ে ছবির মাধ্যমে মনের ভাব ফুটিয়ে তোলেন। তার এই সৌন্দর্যপিপাসু মনোভাব নান্দনিক মূল্যবোধেকে নির্দেশ করে। কেননা তার মধ্যে সৌন্দর্যবোধ অত্যন্ত প্রবল। মানুষ মাত্রই সৌন্দর্যপ্রিয়, অর্থাৎ সৌন্দর্য সত্য, সত্যই সুন্দর। নান্দনিক বা সৌন্দর্য মূল্যবোধসম্পন্ন ব্যক্তি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা বিচার বিশ্লেষণ দ্বারা পরিচালিত না হয়ে তার মনস্তাত্ত্বিক চাহিদা ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌন্দর্যপ্রিয় ব্যক্তি তার মানসিকতা থেকে কোনটি বেশি আকর্ষণীয় তা খুঁজে পায়। এরা প্রকৃতির মধ্যে সর্বদা সৌন্দর্য খুঁজে পেতে চায়। যেমন- চিত্রশিল্পী প্রকৃতি থেকে বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকার মাধ্যমে তার মনের ভাব ফুটিয়ে তোলে। তবে এরা সৃজনশীল নয়, কোনো নতুন উদ্ভাবনী কৌতূহল তাদের নেই। সবই সৌন্দর্য বলে প্রত্যক্ষ করে।
HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল
রায়হানের জীবনের সফল ২টি দিক কী একই মূল্যবোধের অন্তর্ভুক্ত?- যৌক্তিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর