শেয়ারFacebookWhatsApp

জনাব জুনায়েদের মূল্যবোধ গঠনে একাধিক মাধ্যম কাজ করেছে – বিশ্লেষণ কর ।

উত্তর: জনাব জুনায়েদের মূল্যবোধ গঠনে প্রভাব বিস্তারকারী মাধ্যমগুলো হলো পরিবার, বিদ্যালয় এবং সমবয়সী দল । একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে। সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। পারিবারিক পরিবেশে ব্যক্তি তার চিন্তা, আবেগ ও কর্মপ্রচেষ্টার রীতিও শেখে। পরিবারের মধ্যেই শিশুর প্রথম মানসিক জগত প্রস্তুত হয়। পিতা-মাতার মধ্যে সম্পর্ক, পরিবারের ধারা, সেখানে কী ধরনের প্রথা ও রীতিনীতি প্রচলিত— এসবের উপর ভিত্তি করে শিশুর জীবনভঙ্গি গড়ে ওঠে। পরিবারের পরই মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। বিদ্যালয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, স্বাধীনচেতা মনোভাব, সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মানুবর্তিতা, সততা, ন্যায়নীতি ইত্যাদি শিক্ষা অর্জন করে। শিক্ষকের আচার-ব্যবহার ও চিন্তাধারা শিশুর আচরণকে প্রভাবিত করে। এছাড়া শিশুর মূল্যবোধ গঠনে সহপাঠীরা শক্তিশালী ভূমিকা পালন করে। এখানেই সে ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ অর্জন করে। অধিকতর আত্মবিশ্বাসী এবং নিজের সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয়। সমবয়সী দলের প্রভাবেই শিশুর পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, প্রতিযোগিতা, সততা, ন্যায়নীতি প্রভৃতির বিকাশ ঘটে। উদ্দীপকের জুনায়েদ একজন আলোকিত মানুষ। তিনি সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। তার মা-বাবা, শিক্ষক ও সহপাঠীরা এ ধরনের ব্যক্তিত্ব গঠনের মাধ্যম হিসেবে কাজ করেছে। অর্থাৎ পরিবার, বিদ্যালয় এবং সমবয়সী দল এই মাধ্যমগুলো জুনায়েদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। পরিশেষে বলা যায়, মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড যার মাধ্যমে তার ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই মূল্যবোধ গঠনে পরিবার, বিদ্যালয় ও সহপাঠীরা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

HSC Psychology 2nd Paper Chapter 6 : মূল্যবোধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 6 : মূল্যবোধ · সৃজনশীল

জনাব জুনায়েদের মূল্যবোধ গঠনে একাধিক মাধ্যম কাজ করেছে – বিশ্লেষণ কর ।

উদ্দীপক

জনাব জুনায়েদ একজন আলোকিত মানুষ। তিনি সৎ, নির্ভিক এবং দেশপ্রেমিক। তার মা-বাবা ছোটবেলা থেকে কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তাকে বড় করেছেন। তিনি তার শিক্ষক ও সহপাঠীদের থেকে অনেক কিছু শিখেছেন এবং নিজেকে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলেছেন। তিনি তার চারপাশের সকল মানুষকে ভালোবাসেন এবং সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। নিজের লাভের কথা তিনি কখনও চিন্তা করেন না। কিছুদিন পূর্বে তিনি গ্রামে একটি স্কুল ও মসজিদ স্থাপন করেছেন।

উত্তর

যেসব মূল্যবোধের মাধ্যমে এ বিশ্বজগতে বাস্তব প্রয়োগ, সত্য উদ্ঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে ব্যক্তি নিজেকে মানসিকভাবে প্রতিষ্ঠিত করে তাই তাত্ত্বিক মূল্যবোধ ।

উত্তর

মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড। যার দ্বারা মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো ও মন্দ বিচার হয়। একটি জনগোষ্ঠী সামাজিক আচরণগুলোর কোনটি ভালো কোনটি মন্দ সে সম্পর্কে এক অভিনব ধারণা পোষণ করে। প্রতিটি সমাজের নিজস্ব মূল্যবোধ রয়েছে। আর এ মূল্যবোধের ওপর ভিত্তি করেই সমাজ পরিচালিত হয়। তাই মূল্যবোধকে সমাজের চালিকা শক্তি বলা হয় ।

উত্তর

জনাব জুনায়েদের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ লক্ষণীয় সামাজিক মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে সম্পৃক্ত। সমাজের যেসব আচরণের প্রতি অধিকাংশ মানুষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে সে সব ক্ষেত্রে অভিন্ন মনোভাব প্রকাশ করাকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সহজেই সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে। এরা দয়ালু, পরোপকারী, সহানুভূতিশীল এবং নিঃস্বার্থ হয়ে থাকে। এরা কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেন না। অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তার সান্নিধ্য অর্জনে নির্ধারিত আচরণ প্রকাশ করা। এ মূল্যবোধ মূলত সৃষ্টিকর্তা ও কিছু ধর্মীয় বিধি-বিধানভিত্তিক বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরা ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং সৃষ্টিকর্তার নির্দেশ জীবনের প্রতিটি পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করে। ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের কারণে ভিন্ন ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। উদ্দীপকে দেখা যায়, জনাব জুনায়েদ একজন আলোকিত মানুষ । তিনি তার চারপাশের সকল মানুষকে ভালোবাসেন এবং সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। নিজের লাভের কথা কখনো চিন্তা করেন না। এছাড়া তিনি গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার এই গুণসমূহ সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে। আবার গ্রামে তিনি একটি মসজিদও স্থাপন করেছেন। এটি তার ধর্মীয় মূল্যবোধের দিকটিকে প্রতিফলিত করে ।

উত্তর

জনাব জুনায়েদের মূল্যবোধ গঠনে প্রভাব বিস্তারকারী মাধ্যমগুলো হলো পরিবার, বিদ্যালয় এবং সমবয়সী দল । একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে। সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। পারিবারিক পরিবেশে ব্যক্তি তার চিন্তা, আবেগ ও কর্মপ্রচেষ্টার রীতিও শেখে। পরিবারের মধ্যেই শিশুর প্রথম মানসিক জগত প্রস্তুত হয়। পিতা-মাতার মধ্যে সম্পর্ক, পরিবারের ধারা, সেখানে কী ধরনের প্রথা ও রীতিনীতি প্রচলিত— এসবের উপর ভিত্তি করে শিশুর জীবনভঙ্গি গড়ে ওঠে। পরিবারের পরই মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। বিদ্যালয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা, স্বাধীনচেতা মনোভাব, সহযোগিতা, আত্মনির্ভরশীলতা, নিয়মানুবর্তিতা, সততা, ন্যায়নীতি ইত্যাদি শিক্ষা অর্জন করে। শিক্ষকের আচার-ব্যবহার ও চিন্তাধারা শিশুর আচরণকে প্রভাবিত করে। এছাড়া শিশুর মূল্যবোধ গঠনে সহপাঠীরা শক্তিশালী ভূমিকা পালন করে। এখানেই সে ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ অর্জন করে। অধিকতর আত্মবিশ্বাসী এবং নিজের সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয়। সমবয়সী দলের প্রভাবেই শিশুর পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, প্রতিযোগিতা, সততা, ন্যায়নীতি প্রভৃতির বিকাশ ঘটে। উদ্দীপকের জুনায়েদ একজন আলোকিত মানুষ। তিনি সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। তার মা-বাবা, শিক্ষক ও সহপাঠীরা এ ধরনের ব্যক্তিত্ব গঠনের মাধ্যম হিসেবে কাজ করেছে। অর্থাৎ পরিবার, বিদ্যালয় এবং সমবয়সী দল এই মাধ্যমগুলো জুনায়েদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। পরিশেষে বলা যায়, মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড যার মাধ্যমে তার ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই মূল্যবোধ গঠনে পরিবার, বিদ্যালয় ও সহপাঠীরা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।
HSCPsychology 2nd PaperChapter 6 : মূল্যবোধ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি গ্রামে বন্যার সময় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তখন কলেজ ছাত্র মিথিলা নিজের পড়াশোনার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে দুর্গত মানুষদের সাহায্য করে এবং সহযোগিতায় উদ্বুদ্ধ করে।
ক
সামাজিক মূল্যবোধ কী?
খ
মানবিক মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ?
গ
উদ্দীপকে মিথিলার কোন কোন মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
সমাজ উন্নয়নে এ ধরনের মূল্যবোধের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মানবিক মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ?

মানবিক মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক মূল্যবোধ কী?

সামাজিক মূল্যবোধ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সালাম সাহেব একজন বয়স্ক পরহেজগার ব্যক্তি। অপরদিকে তার বন্ধু মিতব্যয়ী সামাদ সাহেব সবকিছু টাকার মানদণ্ডে বিচার করেন। তার সন্তান লিটন জাকজমকপূর্ণ ও বিলাসী জীবনযাপন করতে পছন্দ করেন।

Jessore · 2017

ক
মূল্যবোধ কী?
খ
মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কী?
গ
জনাব সালাম সাহেবের মধ্যে কোন ধরনের মূল্যবোধ বর্তমান? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে জনাব সামাদ সাহেবের মূল্যবোধ ও তার পুত্র লিটনের মূল্যবোধের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কী?

মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূল্যবোধ কী?

মূল্যবোধ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মারুফ সহজ-সরল জীবনযাপন করে। সে সৃষ্টি জগতের রহস্য খুঁজে বেড়ায় এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে নিয়োজিত থাকে । নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর কোনো কিছু করা থেকে বিরত থাকে। সমাজের লোকজন তাকে ভালো মানুষ হিসেবে শ্রদ্ধা করে। মারুফের বন্ধু রহিম অত্যন্ত হিসাবী লোক। প্রতিটি কাজের মধ্যে সে লাভ-ক্ষতি হিসাব করে । নিজের প্রয়োজনের বাইরে কোনো কাজে নিজেকে যুক্ত করে না । সমাজের লোকজন তাকে একজন স্বার্থপর ব্যক্তি হিসেবে গণ্য করে ।

Dhaka · 2017

ক
মূল্যবোধ কী ?
খ
সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?
গ
উদ্দীপকে মারুফের আচরণে যে মূল্যবোধের প্রকাশ ঘটেছে তার বর্ণনা দাও৷
ঘ
মারুফ ও রহিমের মূল্যবোধের তুলনামূলক বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?

সৃষ্টিশীলতার মাধ্যমে সন্তুষ্টি খোঁজা কোন ধরনের মূল্যবোধ ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মূল্যবোধ কী ?

মূল্যবোধ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।