শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১ এ শামা আপার চল নিয়ন্ত্রণের কৌশলগুলো ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে-১ এ শামা আপার চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ হলো তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি, অপসারণ এবং অবস্থার ধ্রুবকতা বা সমতা । এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। উদ্দীপকে শামা আপা এ পদ্ধতি অনুসারে দুটি দল গঠন করেন। যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চলের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। উদ্দীপকে শামা আপাও তার গবেষণার ক্ষেত্রে শব্দ নিয়ন্ত্রিত কক্ষ ব্যবহার করেছেন যা... অপসারণকে নির্দেশ করে। সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপর যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে। আবার পরীক্ষণের সময় একটি বাহ্যিক চল এবং সময়কে বাদ দেওয়া যায় না। তাই সব পরীক্ষণপাত্রের জন্য একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষণ পরিচালনা করা উচিত। উদ্দীপকেও লিখিত নির্দেশনা ও সময়ের বিষয়টি মেনে চলা হয়েছে। এ কৌশলটি অবস্থার ধ্রুবকতা কৌশলকে নির্দেশ করে ।

HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল

উদ্দীপক-১ এ শামা আপার চল নিয়ন্ত্রণের কৌশলগুলো ব্যাখ্যা করো ।

উদ্দীপক

উদ্দীপক-১ : মনোবিজ্ঞানের শিক্ষক শামা আপা একটি গবেষণায় শব্দের প্রভাব জানার জন্য সমান বৈশিষ্ট্যসম্পন্ন দুটি দল গঠন করেন। তিনি একদলের উপর শব্দ প্রয়োগ করে এবং অন্য দলকে শব্দের প্রভাবমুক্ত রেখে শব্দের প্রভাব জানতে চান। তিনি উভয় দলকে একইভাবে লিখিত নির্দেশনা দিলেন এবং একই সময়ে উভয় দলের উপর পরীক্ষণটি পরিচালনা করলেন । উদ্দীপক-২ : জেরিন মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এখন একটি স্কুলে শিক্ষকতা করেন । প্রতিদিনের মতো মাঠে হাঁটতে গিয়ে আজ তিনি দেখলেন, খেলার মাঠে কিছু শিশু খেলছে। হঠাৎ করে এই শিশুদের আচরণ সম্পর্কে তিনি জানতে আগ্রহী হলেন। কিন্তু মাঠে অনেক লোকজন ছিল বলে তিনি কাজটি ভালোভাবে করতে পারলেন না। বাসায় এসে তিনি ঠিক করলেন ছোট শিশুরা খেলার সময় তো পরস্পরকে সহযোগিতা করে তা তিনি জানবেন। তাই পরের দিন স্কুলে তার ছোট ছোট শিক্ষার্থীদের অনেক ধরণের খেলনা দিয়ে দূর থেকে তাদের আচরণ তিনি লক্ষ্য করতে থাকলেন ।

উত্তর

পরীক্ষণকারী যে সকল প্রশ্নের সমাধানের জন্য পরীক্ষণ করেন সেগুলোই সমস্যা ।

উত্তর

কোনো মনোবৈজ্ঞানিক গবেষণায় পরিসংখ্যানিক সম্ভাবনার সূত্র অনুসরণ করে পক্ষপাতহীনভাবে নমুনা নির্বাচনের পদ্ধতিকে দৈবায়ন বলে । পরীক্ষণের উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য বা কৌশল হলো দৈবায়ন যার মাধ্যমে পরীক্ষণে পক্ষপাতহীনভাবে নমুনা বা পরীক্ষণপাত্র নির্বাচন করা হয় । মনোবৈজ্ঞানিক পরীক্ষণ বা গবেষণায় অনির্ভরশীল চল ও নির্ভরশীল চল সমূহের কার্যকরণ সম্পর্ক নির্ণয় ও পরিমাপে অবাঞ্ছিত বা প্রভাব বিস্তারকারী বিভিন্ন চলের প্রভাব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দৈবায়ন পদ্ধতিতে বিক্ষিপ্তভাবে নমুনা নির্বাচন করা হয় ।

উত্তর

উদ্দীপকে-১ এ শামা আপার চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ হলো তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি, অপসারণ এবং অবস্থার ধ্রুবকতা বা সমতা । এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। উদ্দীপকে শামা আপা এ পদ্ধতি অনুসারে দুটি দল গঠন করেন। যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চলের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। উদ্দীপকে শামা আপাও তার গবেষণার ক্ষেত্রে শব্দ নিয়ন্ত্রিত কক্ষ ব্যবহার করেছেন যা... অপসারণকে নির্দেশ করে। সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপর যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে। আবার পরীক্ষণের সময় একটি বাহ্যিক চল এবং সময়কে বাদ দেওয়া যায় না। তাই সব পরীক্ষণপাত্রের জন্য একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষণ পরিচালনা করা উচিত। উদ্দীপকেও লিখিত নির্দেশনা ও সময়ের বিষয়টি মেনে চলা হয়েছে। এ কৌশলটি অবস্থার ধ্রুবকতা কৌশলকে নির্দেশ করে ।

উত্তর

উদ্দীপক-২ এ খেলার মাঠে শিশুদের আচরণ এবং স্কুলে ছোট ছোট শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে জানার জন্য জেরিন যথাক্রমে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও পদ্ধতিগত পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন করেছে। পর্যবেক্ষণ পদ্ধতি বলতে মূলত প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতিকেই বোঝায় । প্রাকৃতিক পরিবেশে সংঘটিত কোনো ঘটনাকে অনুরূপভাবে পর্যবেক্ষণ করার জন্য প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়। এ পদ্ধতিকে বিষয়গত বা পরোক্ষ পদ্ধতিও বলা হয়। কারণ এ পদ্ধতিতে অপরের বাহ্যিক আচরণ পর্যবেক্ষণ করে তার মানসিক অবস্থা ও ক্রিয়া সম্পর্কে অনুমান করা হয়। প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতিতে পরীক্ষণকারী স্বাভাবিক পরিবেশ বজায় রেখে প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করেন। যেসব ঘটনাকে পরীক্ষাগারে তৈরি বা পুনরুৎপাদন করা যায় না, যেমন— জনতার দাঙ্গা, বিবাহ বিচ্ছেদ, সামাজিক সংঘর্ষ, দুর্ভিক্ষ ইত্যাদি ঘটনার কারণ নির্ধারণের জন্য মনোবিজ্ঞানী প্রকৃত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট শর্তাবলি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। আবার যখন কোনো পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশে তথ্য সংগ্রহ করা হয় তাকে পদ্ধতিগত পর্যবেক্ষণ বলে । এ ক্ষেত্রে ঘটনার কোন কোন উপাদান পর্যবেক্ষণ করতে হবে, কখন এবং কীভাবে করতে হবে, কী কী উপস্থাপন করতে হবে তা আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। যেমন- উদ্দীপকের জেরিন স্কুলে তার ছোট ছোট শিক্ষার্থীদের অনেক ধরনের খেলনা দিয়ে দূর থেকে তাদের আচরণ লক্ষ করতে থাকলেন। উল্লিখিত দুই ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে পদ্ধতিগত পর্যবেক্ষণ অধিক গ্রহণযোগ্য। কেননা প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যক্তি দোষে দুষ্ট এবং তথ্যের যথার্থতা প্রতিপাদন করা কঠিন ব্যাপার। সুতরাং বলা যায়, পদ্ধতিগত পর্যবেক্ষণ অধিক গ্রহণযোগ্য ।
HSCPsychology 2nd PaperChapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইসমাইল একজন মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের শিক্ষণের উপর গণ্ডগোলের প্রভাব দেখার জন্য তার ক্লাসের ছাত্রদের জোড়-বিজোড় রোল নম্বর এর ভিত্তিতে সমান সংখ্যক ছাত্র দিয়ে “ক” দল এবং “খ” দল গঠন করেন। তিনি “ক” দলকে গন্ডগোলযুক্ত পরিবেশে এবং “খ” দলকে গণ্ডগোলমুক্ত পরিবেশে দুটি ভিন্ন কক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত কতকগুলো অর্থহীন শব্দ তালিকা মুখস্থ করতে দেন। পরীক্ষণ শুরুর পূর্বে গণ্ডগোলযুক্ত পরিবেশের শিক্ষণ গণ্ডগোলমুক্ত পরিবেশের শিক্ষণের তুলনায় কম হবে বলে মন্তব্য করেন। পরীক্ষণ শেষে ফলাফল ইসমাইল সাহেবের মতামতের সাথে মিলে যায়।

Jessore · 2017

ক
সমস্যা কী?
খ
অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।
গ
ইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন সেগুলো আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কলেজে ক্রীড়া শিক্ষক ক্রিকেট টিম গঠনের জন্য ৩০ জনের একদল শিক্ষার্থীর প্রত্যেককে ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত ক্রমিক মান প্রদান করেন। অতঃপর জোড় এবং বিজোড় ক্রমিক মানের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করলেন।

Dhaka · 2017

ক
চলের সংজ্ঞা দাও ।
খ
পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?
গ
ক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।
ঘ
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চলের সংজ্ঞা দাও ।

চলের সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে। জনাব মাহমুদুল হাছান তাঁর গবেষণাকার্য নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করেছেন।

Jessore · 2018

ক
সমস্যা কী?
খ
পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
ঘ
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।সমস্যা কী?ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাওক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?চলের সংজ্ঞা দাও ।জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতউদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?সমস্যা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।