উদ্দীপক-১ এ ইশিতার সমস্যা জানার জন্য মনোবিজ্ঞানী যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ ইশিতার সমস্যা জানার জন্য মনোবিজ্ঞানী চিকিৎসামূলক পদ্ধতি ব্যবহার করেছেন। চিকিৎসামূলক পদ্ধতি বলতে সাধারণভাবে শারীরিক চিকিৎসা পদ্ধতির কথা মনে হলেও, মনোবিজ্ঞানের ক্ষেত্রে এই পদ্ধতি মূলত ব্যক্তির আচরণগত অস্বাভাবিকতা শনাক্তকরণের জন্য কেস স্টাডি ও কেস হিস্ট্রিমূলক একটি পদ্ধতি। এ পদ্ধতির মাধমে ব্যক্তির আচরণগত অভিযোজনমূলক সমস্যা তথা ব্যক্তির বা মানসিক রোগীর আচরণগত অস্বাভাবিকতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তার স্বরূপ, কারণ জানার পাশাপাশি তার প্রতিকারমূলক বা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। ইশিতাকে মনোবিজ্ঞানী তার অতীত ইতিহাস, পারিবারিক ইতিহাস ও ভাইবোন, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক নিয়ে অনুসন্ধান করেন যা চিকিৎসামূলক পদ্ধতিকে নির্দেশ করে। তাই বলা যায়, মনোবিজ্ঞানী ইশিতার সমস্যা জানার জন্য চিকিৎসামূলক পদ্ধতি প্রয়োগ করেছেন।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপক-১ এ ইশিতার সমস্যা জানার জন্য মনোবিজ্ঞানী যে পদ্ধতিটি ব্যবহা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর