আদর্শ বিচ্যুতিকে বিচ্যুতির সর্বোৎকৃষ্ট পরিমাণ বলা হয় কেন?
উত্তর: কোনো তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান কতটুকু প্রতিনিধিত্বশীল তা যাচাই করার জন্য সবচেয়ে উপযোগী হলো আদর্শ বিচ্যুতির পরিমাপ। আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানে বিস্তার পরিমাপকের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। উপাত্তসমূহের নমুনা বিচার এবং বিভিন্ন তথ্য নিবেশনের সহ-সংশ্লেষণ বিশ্লেষণের মূল ভিত্তি হলো আদর্শ বিচ্যুাতি। পরিসংখ্যান কাজে ব্যবহৃত পরিচিত রেখা বিশ্লেষণের ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি ব্যবহার করা হয়। দুটি তথ্য নিবেশনের মধ্যকার ভেদ এবং সমজাতীয় মানের ভিত্তিতে পারস্পরিক তুলনা করার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপযোগী। একটি তথ্য নিবেশনের বিভিন্ন তথ্য ও মানগুলোর অবস্থান কোথায় এবং কোন তথ্যের ভূমিকা কতটুকু তা আদর্শ বিচ্যুতি দ্বারা নির্ণয় করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 8 : পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 8 : পরিসংখ্যান · সৃজনশীল
আদর্শ বিচ্যুতিকে বিচ্যুতির সর্বোৎকৃষ্ট পরিমাণ বলা হয় কেন?
উত্তর

