উৎপাদন সম্ভাবনা রেখার A থেকে D বিন্দুতে উৎপাদন করলে কী সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা সম্ভব?
উত্তর: একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পেতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় তাই ওই দ্রব্যের সুযোগ ব্যয়। সীমিত সম্পদের কারণে উৎপাদনকারী একইসাথে দুটি দ্রব্যের উৎপাদন বাড়াতে পারে না। তাই একটির উৎপাদন বাড়াতে অন্যটির উৎপাদন হ্রাস করতে হয়। উৎপাদন সম্ভাবনা রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার মাধ্যমে সযোগ ব্যয় পরিমাপ করা যায়। উদ্দীপকের চিত্রে A বিন্দুতে উৎপাদন করলে Y দ্রব্যে পাওয়া যায় ১০০ একক এবং X দ্রব্য ০ একক। কিন্তু উৎপাদনকারী যদি D বিন্দুতে উৎপাদন করতে চায়। তবে সে ১০০ একক X দ্রব্য পায়। এখানে, Y দ্রব্যের উৎপাদন ১০০ থেকে নামিয়ে ০ একক তে আনতে হবে। অর্থাৎ, ১০০ একক X দ্রব্যের সুযোগ ব্যয় ১০০ একক Y দ্রব্য (১০০ – ০ = ১০০)। আবার, C বিন্দুতে স্থানান্তরের ক্ষেত্রেও সুযোগ ব্যয় বের করা সম্ভব। B বিন্দুতে X দ্রব্য ৫০ একক এবং Y দ্রব্য ৭৫ একক। C বিন্দুতে গেলে X দ্রব্য (৭৫ – ৫০) = ২৫ একক বৃদ্ধি পায়। কিন্তু তার জন্য Y দ্রব্য ২৫ একক (৭৫ – ৫০) ত্যাগ করতে হয়। সুতরাং, উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের পরিবর্তনের ফলে ত্যাগের হার বা সুযোগ ব্যয়ের পরিবর্তন করা সম্ভব। তাই উদ্দীপকের ভিত্তিতে, A থেকে D বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে সুযোগ ব্যয়ের সুনির্দিষ্ট পরিমাপ নির্ণয় করা সম্ভব।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উৎপাদন সম্ভাবনা রেখার A থেকে D বিন্দুতে উৎপাদন করলে কী সুযোগ ব্যয়ের…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
সূচির সংমিশ্রন বিন্দু A, B, C ও D তে দেখা যায়, X দ্রব্যের উৎপাদন ক্রমশ বাড়াতে থাকলে Y দ্রব্যের উৎপাদন ক্রমশ কমাতে হয়।উত্তর
