উদ্দীপক -১ এর ক, খ, গ ও ঘ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এর ক দ্বারা প্রেষণা চক্র এবং খ, গ, ঘ দ্বারা যথাক্রমে প্রেষণাচক্রের অভাববোধ, তাড়না ও করণ আচরণকে নির্দেশ করে। প্রেষণা একটি গতিশীল অবস্থা। এই অবস্থায় উদ্দেশ্য লাভের তীব্র ইচ্ছার উদয় হয় এবং উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত এই 'গতীয় অবস্থা চলতে থাকে। প্রেষণা চক্রের আকারে আবর্তিত হয়। উদ্দীপক-১ এ ক দ্বারা প্রেষণাচক্রকে নির্দেশ করে। প্রেষণা চক্রের এ স্তরগুলো হলো- অভাববোধ, তাড়না, করণ আচরণ এবং উদ্দেশ্য সাধন। অর্থাৎ প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ দেখা দেয়, তখন তার ভেতরে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। যেমন- কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে অশান্ত ও চঞ্চল হয়ে ওঠে। এই অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাতে প্রবৃত্ত করে। একে নোদনা বা তাড়না বলে। যেমন- ক্ষুধা লাগলে কোনো ব্যক্তি নিশ্চল বসে থাকতে পারে না। প্রেষণার তৃতীয় স্তর 'করণ আচরণ' হলো অভাব মেটানোর জন্য প্রাণীর প্রদর্শিত আচরণ। প্রেষণা চক্রের সর্বশেষ স্তর হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। এর মাধ্যমে প্রাণীর অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয় এবং বিশ্রাম নেয়। পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। এভাবে প্রতিটি প্রাণীর জীবনে যে চক্র ঘটে তাই 'প্রেষণা চক্র' নামে পরিচিত।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
উদ্দীপক -১ এর ক, খ, গ ও ঘ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উদ্দীপক-২ সাগর কবিতা লিখে সবার কাছে পরিচিত ও প্রিয় হতে চান। তিনি চান সবাই তাকে এক নামে চিনুক ও জানুক। তাই তিনি কয়েকটি কবিতা গ্রন্থ প্রকাশ করেছেন। সাগরের বন্ধু সাহেদ একটি রাজনৈতিক দলের নেতা। এবার তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন এবং এ লক্ষ্যে প্রচুর অর্থ ব্যয় করছেন। অন্যদিকে লিজা বন্ধুদের সাথে মেলামেশা করতে এবং তাদের সাথে গল্প করতে ও সময় কাটাতে পছন্দ করে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
