উদ্দীপক-২ এ সাগর, সাহেদ ও লিজার প্রেষণা ভিন্ন হলেও মূলত তারা একই শ্রেণির- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক-২ এ সাগর, সাহেদ ও লিজার প্রেষণা ভিন্ন হলেও তারা একই শ্রেণির অর্থাৎ সামাজিক প্রেষণার অন্তভুক্ত। মনোবিজ্ঞনীগণ প্রেষণাকে প্রধানত দুইভাগে ভাগ করেছেন। যথা- জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা এবং সামাজিক প্রেষণা। সামাজিক প্রেষণা তৈরি হয় সমাজ জীবন থেকে। সামাজিক প্রেষণা তৈরি হয় সমাজ জীবন থেকে। যেখানে একজন ব্যক্তি সমাজের অন্যান্য ব্যক্তির সংগে পারস্পরিক সম্পর্কে অবতীর্ণ হয়। সমাজ জীবন থেকে প্রেষণার মাধ্যমে এই প্রেষণা অর্জন হয় বলে একে শিক্ষালব্ধ বা অর্জিত প্রেষণা বলা হয়। এই প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। খ্যাতি, যশ, সুনাম, অর্থ লাভের বাসনা ইত্যাদি সামাজিক প্রেষণার উদাহরণ। উদ্দীপক-২ এ লিজা সবার কাছে পরিচিত ও প্রিয় হতে চায় তাই তিনি কয়েকটি কবিতা গ্রন্থ প্রকাশ করেছেন। প্রত্যেক মানুষ তার কাজের স্বীকৃতি চায়। এটি খ্যাতি প্রেষণাকে নির্দেশ করে। সাগরের বন্ধু সাহেদ একটি রাজনৈতিক দলের নেতা। তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন এবং প্রচুর অর্থ ব্যয় করছেন। এটি ক্ষমতা লাভের ইচ্ছাকে নির্দেশ করে। ক্ষমতা লাভের ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রেষণা। ক্ষমতা লাভের ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে, ইচ্ছাটি তাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পায়। অন্যদিকে, লিজা বন্ধুদের সাথে মেলা মেশা করতে এবং তাদের সাথে গল্প করতে ও সময় কাটাতে পছন্দ করে যা যুথচারিতাকে নির্দেশ করে। প্রাণীর দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে যুথচারিতা বলে। পরিশেষে বলা যায়, সাগর, সাহেদ ও লিজার প্রেষণা যথাক্রমে খ্যাতি প্রেষণা ক্ষমতা লাভের ইচ্ছা যুথচারিতা ভিন্ন হলে তা একই শ্রেণির প্রেষণা যা সামাজিক প্রেষণাকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
উদ্দীপক-২ এ সাগর, সাহেদ ও লিজার প্রেষণা ভিন্ন হলেও মূলত তারা একই শ্…
উদ্দীপক
উদ্দীপক-২ সাগর কবিতা লিখে সবার কাছে পরিচিত ও প্রিয় হতে চান। তিনি চান সবাই তাকে এক নামে চিনুক ও জানুক। তাই তিনি কয়েকটি কবিতা গ্রন্থ প্রকাশ করেছেন। সাগরের বন্ধু সাহেদ একটি রাজনৈতিক দলের নেতা। এবার তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন এবং এ লক্ষ্যে প্রচুর অর্থ ব্যয় করছেন। অন্যদিকে লিজা বন্ধুদের সাথে মেলামেশা করতে এবং তাদের সাথে গল্প করতে ও সময় কাটাতে পছন্দ করে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
