প্রেষিত আচরণ নির্বাচনমূলক- ব্যাখ্যা করো।
উত্তর: প্রাণী কেমন আচরণ করবে তা নির্ভর করছে তার প্রেষণার ধরনের ওপর। তাই বলা হয় প্রেষিত আচরণ হলো নির্বাচনমূলক। অভাববোধ প্রাণীকে তার অভাব পূরণ করতে তাড়িত করে। প্রাণী যে বিষয় বা বস্তুর অভাববোধ করে সে তা অর্জন করার জন্য তাড়না অনুভব করে। যেমন- ক্রন্দনরত ক্ষুধার্ত শিশুকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে কান্না থামানো যায় না। একমাত্র খাদ্য শিশুর কান্নাকে থামিয়ে দেয়। চৈত্র মাসের খরতাপে তৃষ্ণার্তকে সুস্বাদু খাবার পরিতৃপ্তি দিতে পারে না, যা পারে তা হলো এক গ্লাস ঠান্ডা পানীয়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
প্রেষিত আচরণ নির্বাচনমূলক- ব্যাখ্যা করো।
উত্তর
