ফারিহার পিপাসা মেটানোর ক্ষেত্রে প্রেষণা চক্রের কয়টি স্তর অতিক্রম করে? ব্যাখ্যা করো।
উত্তর: ফারিহার পিপাসা মেঠানোর ক্ষেত্রে প্রেষণা চক্রের চারটি স্তরই অতিক্রম করে। প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ দেখা দেয়, তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে অশান্ত ও চঞ্চল হয়ে উঠে। অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে। অভাব মেটাবার-জন্য তাড়িত 'বা প্রবৃত্ত করে। প্রয়োজনের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। প্রয়োজনের মধ্যে যে চালনার ভাব আছে, যা প্রাণীকে কার্যে প্রবৃত্ত করে তোলে তাকে প্রণোদনা বা তাড়না বলে। ক্ষুধার্ত হবার জন্য যে অস্থিরতা, তা ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে তাড়নার সৃষ্টি করে, যার ফলে সে নিশ্চল অবস্থায় বসে থাকতে পারে না। উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতগুলো আচরণ করে, এই আচরণকেই করণ আচরণ বলা হয়। করণ আচরণসমূহ হলো কাম্যবস্তু লাভের জন্য প্রাণীর আচরণ। এ পর্যায়ে ক্ষুধার্ত প্রাণী খাবার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়। বিশ্রামের কিছুকাল পরে প্রাণীর মধ্যে আবার প্রেষণা জন্ম লাভ করে। অর্থাৎ তার মধ্যে পর্যায়ক্রমে আবার উপরিউক্ত স্তরগুলোর আগমন ঘটে। মানুষ ও প্রাণী সারাজীবন ধরে এমনিভাবে প্রেষণা চক্রের মধ্যে আবর্তিত হয়। উদ্দীপকে ফারিহার আচরণে দেখা যায়, বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে ফারিহা পিপাসা অনুভব করে। প্রথমে সে অস্তির হয়ে যায়। পরবর্তীতে দোকান খুঁজতে থাকে পানি ক্রয়ের জন্য। সবশেষে পানি ক্রয় করে পিপাসা মেটায়। উক্ত ঘটনাটিতে প্রেষণা চক্রের চারটি স্তরই প্রকাশ পায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
ফারিহার পিপাসা মেটানোর ক্ষেত্রে প্রেষণা চক্রের কয়টি স্তর অতিক্রম কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
