দৃশ্যকল্প-২ এ সুমনের ক্ষেত্রে আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সুমনের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনগুলো হলো মুখ মণ্ডলের অভিব্যক্তি, রক্তের চাপ এবং লালাক্ষরণের পরিবর্তন। আবেগের সময়ে কতগুলো শারীরিক পরিবর্তন সাধিত হয়। মানুষ আবেগতাড়িত হলে তা তার মুখমন্ডলের অভিব্যক্তিতে প্রকাশ পায়। মানুষ সুখ, দুঃখ, বিরাগ, বিস্ময়, ক্রোধ ও ভীতিতে মুখভঙ্গির মাধ্যমে প্রকাশ করে। আবেগকলীন অন্যতম শারীরিক পরিবর্তন হলো রক্তের চাপের পরিবর্তন। আেেবগের সময় রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ফলে লজ্জায় ফর্সা লোকের মুখমন্ডল লাল হয়ে যায়। আবার রক্তবাহী নালীর সাহায্যে রক্ত ত্বক থেকে নিম্নাভিমুখীও হয়ে থাকে। যেমন-ভয়ে আমাদের মুখমন্ডল ফ্যাকাশে হয়ে যায়। আবার আেেবগের সময় লালাক্ষরণ বন্ধ হয়ে যায়। ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সুমন বিসিএস পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মনে অনেক কষ্ট পায় যা তার মুখের অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ পায়। সুমনের রক্তের চাপ বেড়ে যায় এবং ভয়ে গলা শুকিয়ে যায়। এসব বৈশিষ্ঠ্যগুলো আবেগকালীন শারীরিক পরিবর্তনকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, আেেবগের সময় দেহের অভন্তরে ও বাহ্যিকভাবে নানা ধরনের পরিবর্তন সংঘটিত হয়। আেেবগের শারীরতাত্ত্বিক এসব পরিবর্তন ব্যক্তির আচরণ ও মানসিকতায় ব্যাপক পরিবর্তনের ছাপ রেখে যায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সুমনের ক্ষেত্রে আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো ব্যাখ্…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: সুমন বিসিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েছে দেখে মনে অনেক কষ্ট পায়, তার রক্তচাপ বেড়ে যায় এবং গলা শুকিয়ে যায়।উত্তর
উত্তর
উত্তর
৩. করণ আচরণ : উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতকগুলো আচরণ করে; এ আচরণকেই করণ আচরণ বলা হয়। করণ আচরণসমূহ হলো কাম্যবস্তু লাভের জন্য প্রাণীর আচরণ। এ পর্যায়ে ক্ষুধার্ত প্রাণী খাওয়ার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে ।
৪. উদ্দেশ্য সাধন : প্রেষণাচক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়।উত্তর
