যুথচারিতাকে জৈবিক প্রেষণা বলা হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যুথচারিতার কোনো জৈবিক ভিত্তি নেই বিধায় এটি জৈবিক প্রেষণা নয়। সঙ্গপ্রিয় প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে যুথচারিতা বলে। এটি একটি অর্জিত প্রেষণা এবং সমাজে বাস করার ফলে আমরা এটি অর্জন করি। এর কোনো জৈবিক ভিত্তি নেই এবং সকল শ্রেণির প্রাণীতে প্রেষণাটি বর্তমান নেই। ছোট্ট শিশুকে তার বাবা-মা আদর করে। ধীরে ধীরে সে খেলার সাথী, বন্ধু এবং অন্যান্যদের সঙ্গ কামনা করে। তাই যুথচারিতা একটি সামাজিক প্রেষণা, জৈবিক প্রেষণা নয়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
যুথচারিতাকে জৈবিক প্রেষণা বলা হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর
